লাইফস্টাইল

দাঁতের ব্যথা কমানোর ঘরোয়া টোটকা

লাইফস্টাইল ডেস্ক : সেই জন্ম থেকে দাঁত আমাদের বেশ ভুগাচ্ছে। ছোট বেলায় দাঁত পড়ে নতুন দাঁত ওঠা। বড় হয়ে আক্কেল দাঁত, এরপর বয়স বাড়লে আবার সেই দাঁতগুলো পড়েও যায়। এই দীর্ঘ সময়ে দাঁতের ব্যথা বা যন্ত্রণা হয় না, এমন লোক একজনও খুঁজে পাওয়া কঠিন।

দাঁতে ব্যথা হলে ব্যথা কমানোর চেষ্টা করতে পারেন এই ঘরোয়া উপায়ে:

লবঙ্গ :

একটি লবঙ্গ ব্যথা দাঁতের ওপর রেখে দিন, চিবোনোর দরকার নেই। ফেলেও দেবেন না। ব্যথা না কমা পর্যন্ত এটি মুখে রাখুন। তাছাড়া হাতে কয়েক ফোঁটা লবঙ্গের তেল নিয়ে দাঁতে ম্যাসাজ করুন। এটিও দাঁতের ব্যথা কমিয়ে দেবে।

লবণ :


দাঁত ব্যথা কমানোর ঘরোয়া উপায়গুলোর মধ্যে লবণ অন্যতম এবং এটি মুখের ভেতরে যেকোনো ইনফেকশন সারাতেও খুব কার্যকরী। একগ্লাস কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে নিন তারপর সেই পানি দিয়ে কুলি করুন। দিনে অন্তত ৩/৪ বার এইভাবে করুন।

পেঁয়াজ :

পেঁয়াজে আছে অ্যান্টিসেপটিক , অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রবিয়াল উপাদান যা দাঁতের ব্যথা, জীবাণু সব কিছু সেরে তুলতে সাহায্য করে।
আর যদি পেঁয়াজ চিবিয়ে খেতে ভালো না লাগে তাহলে সামান্য পেঁয়াজের কোয়া নিয়ে আক্রান্ত দাঁতে দিয়ে রাখুন।
দিনে ২/৩ বার এইভাবে করুন দাঁত ব্যথা কমে যাবে।

রসুন :

বহুগুণে ভরপুর রসুন এর স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি। আর দাঁত ব্যথা কমাতে রসুনের জুড়ি নেই। চিবিয়ে খেতে ভালো না লাগলে রসুনের কোয়া ব্যথায় আক্রান্ত দাঁতে চেপে ধরে রাখুন।

এছাড়া পেয়ারা পাতা দাঁত ব্যথায় দারুণ উপকারী। দ ‘টি পেয়ারা পাতা চিবিয়ে ব্যথাওয়ালা দাঁতে চেপে রাখুন। আরাম পাবেন।

তবে ব্যথায় যদি দীর্ঘ দিন কষ্ট পান অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা