জাতীয়

থানা হেফাজতে আত্মহত্যার দায় পুলিশকেই নিতে হবে: ডিএমপি কমিশনার

থানা হেফাজতে গ্রেফতারকৃত আসামি আত্মহত্যা করলে এর দায় পুলিশকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

সোমবার (২০ জানুয়ারি, ২০২০) ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

পুলিশ হেফাজতে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন- এফডিসির ফ্লোর ইনচার্জ আবু বক্কর সিদ্দিকের মৃত্যুতে আবারও সামনে আসে বিষয়টি। স্বজনদের অভিযোগ, তাকে পুলিশি হেফাজতে হত্যার পর ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করা হয়েছে।

ডিএমপি কমিশনার জানান, এ ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানা গেছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা