স্বাস্থ্য

তিন সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের টিকা

নিজস্ব প্রতিবেদক: আগামী তিন সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (৮ জুন) এক সাক্ষাৎকারে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের সচিব ফেরদৌস জামান।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য আলাদা অ্যাপস করা হয়েছে। যে যেই জেলায় অবস্থান করছে, সেখান থেকে আইডি কার্ড দেখিয়ে টিকা নিতে পারবে। এছাড়া টিকা দেয়ার পর বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় খোলার সকল প্রস্তুতি শেষ। শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারি, কর্মর্কতাদের টিকা দেয়ার পরই বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে। ইতোমধ্যে শিক্ষার্থীদের একটি তালিকা দেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখন আমরা যতটুকু সম্ভব টিকা প্রদান করবো। আর টিকা বেশি কিনে আনার পর বাকি শিক্ষার্থীদের দেয়া হবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

সেঞ্চুরিয়নে কি চার পেসার নিয়ে চমক দেবে বাংলাদেশ

এক নজরে সেঞ্চুরিয়ন টেস্ট ও একাদশ ভাবনা

নরসিংদীতে টিআরসি নিয়োগ পরীক্ষার ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

নরসিংদীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নি...

ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের ১৫তম...

দিনাজপুরে প্রাকৃতিক দূর্যোগে আমন ধানের ক্ষতি

দিনাজপুরের ১৩টি উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হলেও...

শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে মোর্শেদ আলমের অভিনন্দন

জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা