আন্তর্জাতিক

তারাবি ও ঈদ নামাজ প্রয়োজনে বাড়িতে: সৌদি গ্র্যান্ড মুফতি

আন্তর্জাতিক ডেস্ক:

পরিস্থিতির উন্নতি না হলে করোনাভাইরাস সঙ্কেটের মধ্যে আসন্ন রোজার তারাবি নামাজ এবং ঈদের নামাজও যার যার বাসায় পড়তে হবে এমনটাই বলেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ।

মধ্যপ্রাচ্যের এ দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রশ্নের জবাবে ১৭ এপ্রিল শুক্রবার গ্র্যান্ড মুফতির এ উত্তর আসে বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়।

সৌদি প্রেস এজেন্সি জানায়, মহামারীর মধ্যে মসজিদে জামাতে নামাজ বন্ধ থাকায় আসন্ন রোজায় তারাবির নামাজ কীভাবে হবে, সে বিষয়ে অনেকে ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রশ্ন করছিলেন। মন্ত্রণালয় তখন দিক নির্দেশনা চেয়ে সেই প্রশ্ন গ্র্যান্ড মুফতির কাছে পাঠায়।

উত্তরে শেখ আবদুল আজিজ বলেন, বর্তমান পরিস্থিতিতে বিধিনিষেধের কারণে যদি মসজিদে যাওয়া সম্ভব না হয়, তাহলে বাড়িতেই তারাবির নামাজ পড়া যাবে। ঈদের নামাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হবে।

সৌদি আরবে ইসলামী আইনশাস্ত্রের কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে সে বিষয়ে ফতোয়া দেওয়ার চূড়ান্ত এখতিয়ার গ্র্যান্ড মুফতির হাতে ন্যস্ত।

এর আগে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আশ-শেখও আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া রোজার মাসে ঘরে বসেই তারাবি নামাজ পড়ার আহ্বান জানিয়েছিলেন।

সৌদি আরবে এ পর্যন্ত সোয়া ৬ হাজারের বেশি মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে অন্তত ৮৩ জনের।

মহামারীর বিস্তার রোধে মার্চের মাঝামাঝি সময় থেকে সেখানে মসজিদে জামাতে নামাজ পড়া বন্ধ রাখা হয়েছে।

মদিনায় মসজিদে নববী কর্তৃপক্ষ বলেছে, এবারের রোজায় মসজিদে ইফতারেরও কোনো আয়োজন করা যাবে না।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা