খেলা

তসলিমার জবাবে যা বললেন মঈন আলির বাবা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন যে কোনো উপায়ে যেন আলোচনায় থাকতে চান। ইসলামবিদ্বেষী মনোভাবে কখন কি বলে ফেলেন, সেই হুঁশও তার থাকে না।

সম্প্রতি ইংলিশ ক্রিকেটার মঈন আলিকে নিয়ে বেঁফাস এক মন্তব্য করে তোপের মুখে পড়েছেন তসলিমা। মঈন আলির শুশ্রুমন্ডিত চেহারা আর অ্যালকোহল জাতীয় পানীয়র প্রচারণায় নিজেকে না জড়ানোর নীতিই যেন গায়ে আগুন ধরিয়ে দিয়েছে তার। হুট করে টুইট করে বসেছেন, ‘মঈন আলি ক্রিকেটে না আসলে, নিশ্চিতই সিরিয়ায় আইএস যোদ্ধা হিসেবে যোগ দিতেন।’

তসলিমার এই টুইটে ইংল্যান্ড ক্রিকেটে রীতিমত তোলপাড়। তোলপাড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। এবার এই বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন মঈন আলির বাবা মুনির আলিও।

ভারতের প্রথম সারির একটি গণমাধ্যমে মুনির জানান, তসলিমার এমন জঘন্য মন্তব্য শুনে তিনি রীতিমত হতবাক এবং ক্ষুব্ধ। মঈন আলির বাবা তবু বাজে ভাষায় আক্রমণ করতে রাজি নন। কখনও দেখা হলে তসলিমাকে মুখের ওপরই জবাব দেবেন জানিয়েছেন তিনি।

বিতর্কিত টুইটের পর রীতিমত তোপের মুখে পড়েন তসলিমা। মঈনের সমর্থনে এগিয়ে এসে তসলিমার প্রতি নিন্দায় সরব হন ইংল্যান্ড ক্রিকেটে তার সতীর্থ জোফরা আর্চার, স্যাম বিলিংস, সাকিব মাহমুদরা।

অবস্থা বেগতিক দেখে তসলিমা তার বিতর্কিত টুইটকে ‘সারকাজম’ আখ্যা দেন অর্থাৎ, তিনি বোঝাতে চান মজার ছলে এমন মন্তব্য করেছেন। পরে আবার প্রথম টুইটটি মুছেও দেন তসলিমা।

যদিও ভুলের জন্য ক্ষমা চাননি বিতর্কিত এই লেখিকা। গোটা ঘটনায় রীতিমত হতবাক মঈনের বাবা। তিনি ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ছেলের বিরুদ্ধে তসলিমা নাসরিনের করা এমন জঘন্য মন্তব্যে আমি হতবাক, একইসঙ্গে ব্যথিত। তার মন্তব্যের সমর্থনে উনি যে টুইট করেছেন, সেখানে তিনি লিখেছেন- ওই মন্তব্য নিছক মজা ছিল। তিনি বলেছেন, তিনি মৌলবাদের বিরুদ্ধে। আমার মনে হয় আয়নার সামনে দাঁড়ালে উনি বুঝবেন কী লিখেছেন আর মৌলবাদই বা কাকে বলে। তার এই মন্তব্য সম্পূর্ণ ইসলাম-বিরুদ্ধ। কোনো মানুষের আত্মসম্মান এবং অন্যের প্রতি সম্মান না থাকলে, সে এত নিচে নামতে পারে।’

মুনির আলি আরও বলেন, ‘সত্যি বলতে আমি ভীষণ ক্ষুব্ধ। তবে রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে লোকজন আমাকেও ছেড়ে কথা বলবে না জানি। তবে কোনোদিন ওনার সঙ্গে দেখা হলে আমি তাকে মুখের উপর এর জবাব দেব। আপাতত তাকে বলব, একটি ডিকশনারি হাতে নিন এবং সারকাজমের অর্থ খুঁজে বের করুন।’

মঈনের বাবা বিশ্বাস করতে পারছেন না, তসলিমার এজেন্ডায় তার সহজ-সরল ছেলেও পার পাবে না। তিনি বলেন, ‘কাউকে না জেনে তাকে নিয়ে এমন বিষাক্ত মন্তব্য করা, আবার পরে সেটাকে মজা বলে উড়িয়ে দেওয়া যায় না। উনি যেমনটা ভাবছেন তেমনটা নয় এটা। আমি ভাবতে পারছি না উনি আমার ছেলেকেই বেছে নিয়েছেন। ক্রিকেট বিশ্বে সকলে জানে, মঈন কেমন মানুষ।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা