খেলা

টোকিও অলিম্পিক ২০২১ সালেও অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক:

বিশ্বযুদ্ধ ছাড়া ইতিহাসে এবারই প্রথম অলিম্পিক স্থগিত করা হয়েছে। এবার করোনা নামক অদৃশ্য যুদ্ধে থেমে গেল এই আসর। এক বছরের জন্য পিছিয়ে নতুন তারিখ ঠিক করা হয়েছে ২০২১ সালের ২৩ জুলাই। কিন্তু আয়োজক কমিটির প্রধান নির্বাহী বলছেন, ওই সময়ও বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরটির আয়োজন নিশ্চিত নয়।

টোকিও অর্গানাইজিং কমিটির প্রধান নির্বাহী তোশিরো মুতো বলেন, এক বছর পরের আয়োজনও করোনার কারণে হুমকির সম্মুখীন হতে পারে বলে মনে করছেন তিনি।

শুক্রবার এক ভিডিও প্রেস কনফারেন্সে তিনি বলেন, 'আমার মনে হয় না এটিকে (করোনাভাইরাস) আগামী জুলাইয়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে কেউ বলতে পারবে। টোকিও অলিম্পিক আগামী জুলাইয়ে হবে- এমনটা স্পষ্ট করে বলার মতো অবস্থায় আমরা এখন নেই।'

তবে হাল ছেড়ে দেওয়ারও সুযোগ নেই। আর তাই ২০২১ সাল ধরে প্রস্তুতি চলছে জানিয়ে মুতো বলেন, 'গেমস স্থগিত করা হয়েছে এক বছরের জন্য। তার মানে আমাদের প্রস্তুত থাকতে হবে। আশা করি মানবজাতি আগামী বছর করোনা সংকট মোকাবিলা করে অলিম্পিককে স্বাগত জানাতে পারবে।'

আগামী বছরও না হলে কী হবে- এমন কোনো বিকল্প পরিকল্পনা করে রাখা হয়েছে কিনা জিজ্ঞেস করা হলে আয়োজক কমিটির এই কার্যকরী প্রধান বলেন, 'বিকল্প চিন্তা করার চেয়ে সব চেষ্টা ওই সময়ে করা নিয়ে হওয়া দরকার। এর মধ্যে মানুষ নিশ্চয়ই তার জ্ঞান ও প্রযুক্তি দিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটাতে পারবে, ওষুধ বা ভ্যাকসিন তৈরি করতে পারবে।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য

মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্...

টেক্সাসে প্রতিবেশী হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ ৭ বছরেই মুক্ত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের অ্যাপার্টমেন্ট ভেবে ভুল করে প্রতিবেশীর বাসায় ঢু...

৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্র...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা