খেলা

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় দুই দলের ম্যাচটি সকাল সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হবে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদ।

অনভিজ্ঞ ও খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ সহজে জিতলেও দাপুটে পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। মাত্র ১২২ রানের পুঁজি নিয়ে সফরকারীরা দারুণ লড়াই করেছিল। শেষ পর্যন্ত ৬ উইকেটে জিতে সিরিজ শুরু করে তামিম ইকবালের দল। আজ জিতলেই সিরিজ জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।

গত বুধবার মিরপুরের সবুজ গালিচায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দিনে বাংলাদেশের উৎসবের উপলক্ষ এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান ছিল সাকিব আল হাসানের। মাত্র ৮ রান দিয়ে নেন ৪ উইকেট। ব্যাট হাতে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার, করেন ১৯ রান। তবে তামিম ছিলেন উজ্জ্বল, যদিও হাফসেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে আক্ষেপ নিয়ে ফিরে গেছেন অধিনায়ক।

আরেক অভিষিক্ত ক্রিকেটার হাসান মাহমুদ জোড়া আঘাত করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত তিনি পান তিন উইকেট। প্রথম ওয়ানডের এই অর্জন ধরে রাখার প্রত্যাশা তার।

প্রথম ওয়ানডের একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। হারের স্বাদ পাওয়া ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। দলে ঢুকেছেন কিজর্ন ওটলে। বাদ পড়ছেন শেমার হোল্ডার।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাশ, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হাসান ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ দল : জেসন মোহাম্মদ, সুনীল অ্যামব্রিস, এনক্রুমা বোনার, জশুয়া ডা সিলভা, জাহমার হ্যামিল্টন, কিজর্ন ওটলে, আলজারি জোসেফ, আন্দ্রে ম্যাকক্যার্থি, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা