আন্তর্জাতিক

জৈব-সন্ত্রাসী হামলার সুযোগ করে দিতে পারে মহামারি: গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, বিশ্বজুড়ে কীভাবে জৈব-সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে পারে, তা দেখার সুযোগ করে দিয়েছে করোনাভাইরাস।

৯ এপ্রিল বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি একথা বলেন। এসময় করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইকে ‘একটি প্রজন্মের যুদ্ধ’ বলে আখ্যায়িত করেন অ্যান্তনিও গুতেরেস।

সে সময় তিনি বিশ্ববাসীকে হুশিয়ার করে বলেন, রাষ্ট্রহীন গোষ্ঠীগুলোর হাতে প্রাণঘাতী জীবাণু অস্ত্র চলে যেতে পারে। তখন তা করোনাভাইরাস রোগের মতোই বিপর্যয় নিয়ে আসতে পারে।

বৈশ্বিক করোনা মহামারীর কারণে বিশ্বে যেসব ঝুঁকি তৈরি হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে তিনি সেই তালিকা দেন।

গুতেরেস বলেন, কোভিড-১৯ (করোনাভাইরাস) সবার আগে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে। কিন্তু এই ভাইরাসের প্রভাব আরও সুদূর-প্রসারী।

জাতিসংঘ মহাসচিব বলেন, এটা জাতিসংঘের নিজেরই অস্তিত্বের লড়াই। আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার বড় হুমকি এই মহামারী। এতে পরিস্থিতিকে সামাজিক অস্থিরতার দিকে নিয়ে যাবে। সহিংসতা বাড়বে। যাতে রোগের বিরুদ্ধে লড়াইয়ের সক্ষমতা খর্ব হয়ে যেতে পারে।

তিনি বলেন, এই মহামারী যেভাবে দুর্বলতা ও প্রস্তুতির অভাবের বিষয়টি সামনে নিয়ে আসছে, তাতে জৈব-সন্ত্রাসী হামলা কীভাবে হতে পারে, তা দেখার একটি সুযোগ করে দিয়েছে। এতে ঝুঁকি আরও বেড়ে গেছে। বিশেষ করে রাষ্ট্রহীন গোষ্ঠীগুলোর হাতে জীবাণু অস্ত্র চলে যেতে পারে, যা দিয়ে তারা সমাজে বিপর্যয় তৈরি করতে পারে।

সন্ত্রাসবাদের হুমকি এখনো রয়ে গেছে বলে জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্বের সরকারগুলোর মনোযোগ যখন মহামারী মোকাবেলার দিকে, তখন সন্ত্রাসী গোষ্ঠীগুলো সেই সুযোগ কাজে লাগানোর পথ খুঁজতে পারে। সুত্র: এনডিটিভি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা