খেলা

জুনেই অনুশীলনে ফিরতে চায় শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

বেশ কয়েকদিন ধরেই করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে শ্রীলঙ্কায়। বাড়ছে না সংক্রমণের সংখ্যাও। তাই ১ জুন থেকে মাঠে ফিরতে চায় শ্রীলঙ্কান ক্রিকেট দল। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই মাঠে নামবে পুরো টিম।

যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চায় শ্রীলঙ্কা। আর তাই পূর্ব নির্ধারিত সূচিতেই বাংলাদেশ ও ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজটি খেলতে আগ্রহী দেশটির ক্রিকেট বোর্ড। মূলত করোনাভাইরাস পরিস্থিতি কিছুদিন ধরে নিয়ন্ত্রণে থাকায় মাঠে নামার ব্যাপারে কথা উঠেছে বলে জানা যায়। যদিও সেটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। তবে সিরিজ না হলেও, অনুশীলনে ফিরতে যাচ্ছে তারা শিগগিরই।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে তেমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার। তিনি বলেন, সহকারী কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভাকে নিয়ে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক দিমুথ করুণারত্নে ও টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। সেখানেই অনুশীলনে ফেরার ব্যাপারে তারাও আগ্রহী।

আর্থার আরো বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একবার অনুমতি পেলেই আমরা মাঠে নামতে পারব। শুরুতে অবশ্য ছোট ছোট গ্রুপে অনুশীলন হবে।’

শুরুতে অনুশীলনের ধরনের ব্যাপারে আর্থার বললেন, ‘পেসার দিয়ে শুরু করতে চাই। কারণ তাদের নিজেদের ফর্মে আসতে সব থেকে বেশী সময় লাগবে।’ শুরুতে অল্প পরিসরে অনুশীলন হলেও, জুনের শেষেই সবাইকে নিয়ে কাজ করা সম্ভব বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা