বিজ্ঞান

জীবাণু দিয়ে নিয়ন্ত্রণে আনা যাবে ম্যালেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

সম্প্রতি যুক্তরাজ্য ও কেনিয়ার গবেষকরা এক ধরনের জীবাণুর খোঁজ পেয়েছে যা মশাকে ম্যালেরিয়ায় আক্রান্ত হতে পুরোপুরি রক্ষা করে। গবেষকদের দাবি, তাদের এ আবিষ্কার ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণে ‘অমিত সম্ভাবনা’ তৈরি করেছে।

‘নেচার কমিউনিকেশনস’ সাময়িকীতে এই গবেষণা বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ম্যালেরিয়া ঠেকানোর এ জীবাণুর নাম মাইক্রোস্পরিডিয়া এমবি। কেনিয়ার লেক ভিক্টোরিয়া উপকূলে মশা নিয়ে গবেষণা করার সময় এটি আবিষ্কার করেছেন গবেষকেরা। এটি পোকামাকড়ের অন্ত্র ও জনন কেন্দ্রে বাস করে।

গবেষকরা মাইক্রোস্পরিডিয়া বহনকারী একটি মশাও খুঁজে পাননি, যা ম্যালেরিয়া পরজীবী বহন করছিল। পরীক্ষাগারেও প্রমাণ পাওয়া গেছে, ওই জীবাণু মশাকে ম্যালেরিয়া পরজীবী থেকে সুরক্ষা দেয়।

গবেষকেরা বলেন, মাইক্রোস্পরিডিয়াগুলো ছত্রাক বা তাদের সঙ্গে অন্তত নিবিড়ভাবে সম্পর্কিত এবং বেশির ভাগ পরজীবী। তবে নতুন এই প্রজাতি মশার জন্য উপকারী হতে পারে এবং অধ্যয়নরত প্রায় ৫ শতাংশ পোকামাকড়ের মধ্যে এটি প্রাকৃতিক ভাবে পাওয়া যায়।

কেনিয়ার ইন্টারন্যাশনাল সেন্টার অব ইনসেকটস ফিজিওলজি অ্যান্ড ইকোলজির গবেষক জেরেমি হেরেন বিবিসিকে বলেন, ‘আমাদের এখন পর্যন্ত যে তথ্য রয়েছে, তা শতভাগ ম্যালেরিয়া ঠেকানোর কথা বলে। এটি ম্যালেরিয়া ঠেকানোর মোক্ষম হাতিয়ার। এর কর্মকাণ্ড অবাক করে দেবে বলে আমি মনে করি। মানুষ একে একটি সত্যিকারের বড় সাফল্য বলে মনে করবে।’

প্রতিবছর ম্যালেরিয়ায় চার লাখের বেশি লোক মারা যায়। তাদের বেশির ভাগই পাঁচ বছরের কম বয়সী শিশু। মশারি ও মশা নাশক স্প্রের ব্যবহার বাড়লেও সম্প্রতি মশার উৎপাত বেড়েছে। তাই ম্যালেরিয়া ঠেকাতে নতুন সরঞ্জামের প্রয়োজনীয়তার বিষয়ে সবাই একমত।

গবেষকেরা বলছেন, তাদের বিস্তারিত আরও গবেষণা করতে হবে। তবে মাইক্রোস্পরিডিয়া এমবি মশার প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে, সুতরাং এটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হবে। এ জীবাণুর উপস্থিতি ম্যালেরিয়ার পরজীবীর জন্য দীর্ঘস্থায়ী প্রতিকূল পরিবেশ তৈরি করতে পারে বলে এ প্রতিরোধ ব্যবস্থা টেকসই হবে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা