জাতীয়

জাতিসংঘের দপ্তরে বাংলা ফন্ট

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নতুন একটি বাংলা ফন্ট উদ্বোধন করেছে জাতিসংঘ উন্নয়ন সংস্থা- ইউএনডিপি। এছাড়া, বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে ২০১৯ সালের মানব উন্নয়ন রিপোর্টের সারসংক্ষেপ বাংলায় প্রকাশ করেছে সংস্থাটি।

আজ (২১ ফেব্রুয়ারি) ঢাকার একটি হোটেলে এই নতুন বাংলা ফন্ট-এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ইউএনডিপি’র ওয়েবসাইট থেকে এ ফন্ট ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারীরা।

সংস্থাটি জানায়, বাংলা বর্ণমালার বিভিন্ন দিক যেমন- মাত্রা ও যুক্তাক্ষরসহ অন্যান্য বিষয়কে প্রাধান্য দিয়ে নতুন এই ফন্ট তৈরি করা হয়েছে।

ইউএনডিপি’র ২০১৯ সালের মানব উন্নয়ন রিপোর্টের সারসংক্ষেপ বাংলায় রচনা করেছেন ড. সেলিম জাহান। তিনি দীর্ঘদিন ধরে এই প্রতিবেদন তৈরির প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। কাজ শেষ হওয়ার পর সম্প্রতি অবসরে গেছেন তিনি।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, এই রিপোর্টে একটি গুরুত্তপূর্ণ একটি তথ্য উঠে এসেছে। তা হলো- নিম্ন আয়ের ঘরে জন্ম নেয়া এক শিশুর গড় আয়ু হবে ৫৯ বছর। আর উচ্চ আয়ের ঘরে শিশুর গড় আয়ু বেড়ে হবে ৭৮ বছর। অর্থাৎ জন্ম থেকেই নিম্ন ও উচ্চ আয়ের মধ্যে বৈষম্য শুরু হয়।

তিনি বলেন, উচ্চ আয়ের দেশগুলো এখন প্রতিশ্রুতি অনুযায়ী স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশকে নিজেদের সহায়তা দিচ্ছে না।

এই প্রেক্ষাপটে ইউএনডিপির মতো সংস্থা বাংলাদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

আরও বলেন, অন্যান্য অনেক দেশে জাতিসংঘের অর্থ অপচয় বা নষ্ট হয়। কিন্তু বাংলাদেশে এর পরিমাণ তুলনামূলক অনেক কম। এ কারণে ইউএনডিপি বাংলাদেশে একটি সফল উদাহরণ সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে ড. সেলিম জাহান বলেন, ‘মানব উন্নয়ন রিপোর্ট প্রথম উদ্বোধন হয় ১৯৯০ সালে। এর পরের বছর এই রিপোর্ট বাংলায় প্রকাশিত হয়, সেটিরও রচয়িতা ছিলাম আমি।’

বাংলাদেশের জন্য প্রতিবছর সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এটি আমাদের নিজস্ব সম্পদ বলে মন্তব্য করেন ড. সেলিম জাহান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা