আন্তর্জাতিক

চীন ও দক্ষিণ কোরিয়ায় ফের বাড়ছে করোনার প্রকোপ

আন্তর্জাতিক ডেস্ক:

চীন ও দক্ষিণ কোরিয়ায় কোভিড-১৯ সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। রবিবার (১০ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ৩৪ জন করোনা রোগীকে শনাক্ত করা হয়েছে। গত এক মাসের মধ্যে এই প্রথম দেশটিতে একদিনেই ৩০ জনের বেশি করোনা রোগী শনাক্ত হলেন। তবে শুরু থেকেই করোনাভাইরাস নিয়ন্ত্রণে প্রশংসা কুড়িয়ে আসছে দেশটি।

কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র থেকে বলা হয়েছে, ৩৪ জনের মধ্যে ২৬ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। বাকিরা বিদেশফেরত।

গত কয়েক দিন ধরে স্থানীয়ভাবে যারা সংক্রমিত হয়েছেন তাদের সঙ্গে রাজধানী সিউলের একটি নাইটক্লাবের সংযোগ রয়েছে। গত এক সপ্তাহে ওই নাইটক্লাবে যাওয়া প্রায় দেড় হাজার মানুষকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী চুং সি-কিউন।

কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র থেকে বলা হয়েছে, গত কয়েকদিনে যারা ওই নাইটক্লাবে গিয়েছিলেন তারা যেন স্বেচ্ছায় ঘরবন্দি থাকেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন নাগরিকদের সাবধানতা অবলম্বন করে চলাফেরার প্রতি গুরুত্বারোপ করেছেন। তবে কোনোভাবেই নাগরিদের আতঙ্কগ্রস্ত না হওয়ারও অনুরোধ করেছেন তিনি।

এদিকে, চীনে ১০ দিন পর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই অঙ্ক ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ জন। তাদের মধ্যে ১২ জন সংক্রমিত হয়েছেন স্থানীয়ভাবে এবং আক্রান্তদের দু’জন সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন।

স্থানীয়ভাবে যে ১২ জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১১ জনই চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনের বাসিন্দা এবং একজন হুবেই প্রদেশের বাসিন্দা। এই হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন। এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।

উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের সঙ্গে উত্তর কোরিয়ার সীমান্ত রয়েছে। তবে উত্তর কোরিয়ার করোনা পরিস্থিতি সম্পর্কে বিশ্ববাসী এক প্রকার অন্ধকারেই রয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৬

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মান্দ্রায় বৃহস্পতিবার (৪ জুন) মধ্যরাত থেকে সকাল পর...

গণহত্যার দায়ে জামায়াত-আ.লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপির বিরুদ্ধ...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে বিএসএফের পুশ-ইন, সতর্ক বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জন বাংলাদেশিকে পুশ...

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে কোটি টাকার স্ক্র্যাপ জাহাজ

চট্টগ্রামের শিপব্রেকিং শিল্পে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের নি...

নৌবাহিনীতে যুক্ত ৭০ টনের ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

বাংলাদেশ নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা আরও শক্তিশালী করতে দেশীয় প্রযুক্তিতে নির...

ঝড়-বৃষ্টিতে শূন্যরেখায় রাত কাটালেন ২৮ জন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে আটকে থাকা ২৮ জনের অনিশ...

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন...

তাপপ্রবাহের দাপট, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে এখনো তাপপ্রবাহের প্রভাব অব্যাহত রয়েছে। বর্তমানে ১৭টি জেল...

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় পদ্মায় ডুবল বাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি বড় ধরনের দুর্ঘটনার ঘটন...

জলবায়ু পরিবর্তন বিশ্ববাসীর কঠিন বাস্তবতা: প্রধানমন্ত্রীর বাণী

জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন আরও স্পষ্ট ও তীব্র হয়ে উঠছে, যা বিশ্বজুড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা