স্বাস্থ্য

চিকিৎসকসহ ৬৬০ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত: বিএমএ

নিজস্ব প্রতিনিধি:

বিশ্ব করোনা মহামারিতে দেশে করোনাভাইরাসে এপর্যন্ত ২৯৫ জন চিকিৎসকসহ মোট ৬৬০ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

২৭ এপ্রিল সোমবার সংগঠনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী জানিয়েছেন, এ পর্যন্ত ২৯৫ জন চিকিৎসক, ১১ জন নার্স ও ২৪৯ জন অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ মোট ৬৬০ জন আক্রান্ত হয়েছেন, যা দেশের মোট আক্রান্তের ১১ শতাংশ।

এ বিষয়ে জানতে চাইলে ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, ‘চিকিৎসক ও চিকিৎসা সেবাদানকারীরা এই হারে আক্রান্ত হতে থাকলে আগামীতে চিকিৎসাসেবা ব্যবস্থা ভেঙে পরতে পারে।

তিনি জানান, সরকারের কাছে তিনটি প্রস্তাবনা জানিয়ে সেগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বিএমএ।

বিএমএ’র প্রস্তাবনায় বলা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে কোভিড হাসপাতালে নিয়োজিত চিকিৎসক, নার্সসহ সব স্বাস্থ্যকর্মীকে সঠিক মানের পিপিই, এন-৯৫ বা এর সমমানের মাস্ক দেওয়া জরুরি।

নন কোভিড হাসপাতালে প্রবেশে ট্রায়াজ সিস্টেম চালু করে সেখানে কর্মতরত সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত পিপিই, এন-৯৫ বা সমমানের মাস্ক নিশ্চিত করা এবং সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আবাসন, প্রয়োজনীয় খাদ্য সরবরাহসহ হাসপাতালে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা