আন্তর্জাতিক

চিকিৎসকদের সম্মান জানিয়ে সন্তানের নাম!

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার বাগদত্তা ক্যারি সিমন্ডস তাদের নবজাতক সন্তানের নাম রেখেছেন উইলফ্রেড লউরি নিকোলাস।

সেই দুই চিকিৎসকের নামের অংশ নিয়ে তারা সন্তানের নাম রাখেন, যারা বরিস জনসন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার সময় তাকে চিকিৎসা দিয়েছেন।খবর রয়টার্স

২ মে শনিবার ইনস্টাগ্রামে নিজের ও সন্তানের ছবি শেয়ার করার পাশাপাশি এই নাম ঘোষণা করেন সিমন্ডস। তার সন্তানের মাথায়ও অবিকল বরিসের মতো ঘন চুলে ঢাকা।

বুধবারে জন্ম নেয়া সন্তানের নামের বিবরণ দিয়ে সিমন্ডস বলেন, জনসনের দাদার নাম থেকে এসেছে উইলফ্রেড, তার নিজের দাদার নাম থেকে নেয়া হয়েছে লউরি। আন নিকোলাস রাখা হয়েছে ডা. নিক প্রাইস ও নিক হাটের প্রতি সম্মান দেখিয়ে।

গত মাসে সেন্ট থমাস হাসপাতালে থাকাকালে ওই দুই চিকিৎসকই বরিসের জীবন বাঁচিয়েছেন বলে দাবি এই দম্পতির।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালের প্রসূতি বিভাগের কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন ৩২ বছর বয়সী সিমন্ডস। তিনি বলেন, আমার হৃদয় আজ আনন্দে পরিপূর্ণ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা