সারাদেশ

চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সন্ত্রাসীদের দীর্ঘদিনের দুর্ভেদ্য অঞ্চল জঙ্গল ছলিমপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হওয়ার কথা জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এ ঘটনার জন্য জঙ্গল ছলিমপুরের অদৃশ্য নিয়ন্ত্রক ইয়াছিন বাহিনীকে দায়ী করেছেন।

তিনি বলেন, রোববার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে যৌথ বাহিনীর ক্যাম্পে ইয়াছিন বাহিনী হামলা চালায়। এরপর দুই ঘণ্টা ধরে সেখানে গোলাগুলি হয়। তবে কেউ হতাহত হয়েছেন কি না, সেই তথ্য দিতে পারেননি এই র‌্যাব কর্মকর্তা।

জঙ্গল ছলিমপুরকে বলা হত রাষ্ট্রের ভেতর আলাদা আরেক রাষ্ট্র। দখলদারদের অনুমতি ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে সাহস করতেন না।

২০২২ সালে এই খাস জমি দখলমুক্ত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ, ক্রিকেট স্টেডিয়াম, আইকনিক মসজিদ, ইকো পার্কসহ বিভিন্ন স্থাপনা করার পরিকল্পনা নিয়েছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু উচ্ছেদ অভিযানে গিয়ে বারে বারে বাধার মুখে পড়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

এ বছর ১৯ জানুয়ারি র‌্যাবের একটি দল কয়েকটি মাইক্রোবাসে করে সেখানে অভিযানে যায়। সেখানে মাইকে ঘোষণা দিয়ে র‌্যাব সদস্যদের ঘিরে তিনজনকে আটকে ফেলে স্থানীয়রা। তাদের পিটুনিতে নিহত হন র‌্যাবের উপ-সহকারী পরিচালক নায়েক সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া।

এরপর গত ৯ মার্চ আইন-শৃঙ্খলা বাহিনীর তিন হাজার ১৮৩ জন সদস্যকে নিয়ে সেখানে অভিযানে যায় স্থানীয় প্রশাসন। তাদের মধ্যে সেনাবাহিনীর ৪৮৭, বিজিবি ১২২ জন, র‌্যাবের ৩৭১ জন সদস্য ছিলেন। তিনটি হেলিকপন্টার, ১৫টি এপিসি, ডগ স্কোয়াড, ১২টি ড্রোন ব্যবহার করা হয় অভিযানে।

অভিযানে বেশ কয়েকজনকে ধরা হলেও ইয়াছিন ছিলেন অধরা।

প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলায়। তবে ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা দিয়ে। বায়েজিদ লিঙ্ক রোড দিয়ে ভাটিয়ারি যাওয়ার পথে ডান দিকে পাহাড়-জঙ্গল ঘেরা দুর্গম স্থান এই ছলিমপুর।

স্থানীয় লোকজনদের ভাষ্য, ২০০২-০৩ সাল থেকে সেখানে বসতি শুরু হয়। জঙ্গল ছলিমপুরের পুরো ছিন্নমূল এলাকাকে ১১টি খণ্ড করা হয় ব্যবস্থাপনার সুবিধার জন্য।

আর আলীনগর এলাকাটি ‘আলী নগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ নামে পরিচালিত হলেও তার পুরা নিয়ন্ত্রণ ছিল ইয়াছিনের হাতে।

গত মার্চের অভিযানের পর জঙ্গল ছলিমপুরের নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ফেরার দাবি করা হয় প্রশাসনের তরফে।

চট্টগ্রামের নবনিযুক্ত পুলিশ সুপার মাসুদ আলম গত ১৭ মে বলেন, সরকার ছলিমপুরে পুলিশ ট্রেনিং একাডেমি নির্মাণের পরিকল্পনা করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আগামী ৩১ মে জঙ্গল ছলিমপুর পরিদর্শনের কথা রয়েছে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পবিত্র হজ আজ

সৌদি আরবের স্থানীয় সময় আজ মঙ্গলবার, ৯ জিলহজ। আজ পব...

মৃদু ভূমিকম্পে কাঁপল ঢাকা

রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

বছরের বেশির ভাগ সময় যানজট আর ব্যস্ততায় হাঁসফাঁস কর...

ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস 

দেশের ছয় বিভাগে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হওয়ার পূর...

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা