আন্তর্জাতিক

গ্রেট ব্রিটেনও এবার লকডাউনে

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে তিন সপ্তাহের জন্য যুক্তরাজ্যে লকডাউন ঘোষণা করেছে ব্রিটেন সরকার।

২৩ মার্চ সোমবার স্থানীয় সময় রাতে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী বরিস জনসন এই লকডাউন ঘোষণা করেন।

ভাষণে বরিস জনসন বলেন, আজ থেকেই আমি ব্রিটিশ জনগণকে খুবই সহজ একটি আদেশ দিতে চাই। সেটি হলো আপনাদের অবশ্যই বাসায় থাকতে হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউনের সময় যুক্তরাজ্যে প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ছাড়া সকল কিছুই বন্ধ থাকবে।

এছাড়া সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে শুধু শেষ কৃত্যের অনুষ্ঠান করা যাবে বলে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে ৬ হাজার ৬শ ৫০ জন আক্রান্ত হয়েছেন; মারা গেছেন ৩৩৫ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা