আন্তর্জাতিক

গিনিতে সরকার বিরোধী বিক্ষোভে নিহত ২

সান নিউজ ডেস্ক:

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে সরকার বিরোধী বিক্ষোভের প্রথম দিনেই জনগনের ওপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। সেখানে গুলিতে প্রাণ গেছে দুই বিক্ষোভকারীর।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানা যায়।

তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকতে দেশটির সংবিধানের সংশোধনী আনতে চেয়েছিলেন গিনির প্রেসিডেন্ট আলফা কন্ডে। এরপর থেকেই দেশেটির রাজধানী কোনাক্রি থেকে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়। ক্রমেই সারাদেশে ছড়িয়ে পড়ে তা। ইতোমধ্যে বিরোধী মতামত দমনের উদ্দেশ্যে গিনির বিরোধীদলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতারের অভিযোগ উঠেছে।

এদিকে, নিরাপত্তা বাহিনীর গুলিত নিহত দুইজন তরুণের একজন রাজধানী কোনাক্রিতে এবং আরেকজন উত্তরাঞ্চলীয় শহর লাবেতে গুলিবিদ্ধ হয়েছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, সোমবার থেকেই গিনির রাজধানী কোনাক্রিতে জনতার ডাকা ধর্মঘটের কারণে কার্যত সবকিছু বন্ধ ছিল। ব্যবসায় প্রতিষ্ঠান, স্কুল, কলেজে কাউকে উপস্থিত হতে দেখা যায়নি। তবে কতদিন পর্যন্ত এই ধর্মঘট চলবে সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গিনির প্রেসিডেন্ট আলফা কন্ডের বিরুদ্ধে এর আগের আন্দোলনও নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে পন্ড হয়েছিল। সেসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছিল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা