অপরাধ

ক্যাসিনো পাপী লোকমান ও শফিকুল জামিনে মুক্ত

নিউজ ডেস্কঃ

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলা ক্যাসিনোবিরোধী অভিযানে, ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি সম্রাটসহ ১২ জনকে গ্রেপ্তার করে র‍্যাব। তবে তাদের মধ্যে দুইজন জামিনে বেরিয়ে এসেছে। তারা হল মোহামেডান ক্লাবের পরিচালক (ডাইরেক্টর ইনচার্জ) লোকমান হোসেন ভূঁইয়া ও কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি ও কৃষক লীগের নেতা শফিকুল আলম (ফিরোজ)। বাকি ১০ জন এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ বিভিন্ন জেলে আছেন।

এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের দেওয়া ছয় মাসের সাজা শেষ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। তবে রমনা থানায় তার বিরুদ্ধে থাকা মামলায় এখন সে কারাগারে আছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারওয়ার বিন কাশেম বলেন, ‘আসামীরা জামিনে বের হয়েছে ঠিকই তবে সব তদন্ত এখনো শেষ হয়নি।’

কারাগার সূত্র জানায়, গত ১৯ মার্চ লোকমান হোসেন ভূঁইয়া কাশিমপুর-১ থেকে ও ১ জানুয়ারি শফিকুল আলম ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। গত ২৫ সেপ্টেম্বর রাতে তেজগাঁওয়ের মণিপুরীপাড়ার বাসা থেকে লোকমান হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করে র‍্যাব। এর আগে ২২ সেপ্টেম্বর রাতে শফিকুল আলমকে কলাবাগান ক্রীড়া চক্র থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। সম্প্রতি ওই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। শফিকুল আলমের বিরুদ্ধে কলাবাগান থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করে র‍্যাব।

কারা সূত্র আরো জানায়, ক্যাসিনো-কাণ্ডে গ্রেপ্তার যুবলীগ নেতা খালেদ, সেলিম প্রধান, কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব ও হাবিবুর রহমান মিজান কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আছেন। ঠিকাদার ও যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) কারা হেফাজতে চিকিৎসাধীন। যুবলীগ নেতা আরমান, কাউন্সিলর ময়নুল হক (মনজু), আওয়ামী লীগ নেতা এনামুল ভূঁইয়া ও রূপন ভূঁইয়া বিভিন্ন কারাগারে আছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট...

লৌহজংয়ে মার্কেটে আগুন, রক্ষা পেল হাসপাতাল-ব্যাংক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ...

হরমুজ আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না: ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে...

আবারও প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল ভারত

নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। ঝাড়খ...

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্...

ঢাকায় আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস ৪ সেপ্টেম্বর থেকে

দেশের উদীয়মান নারী উদ্যোক্তা ও পেশাদার মেকআপ শিল্পীদের দক্ষতা উন্নয়নে ঢাকায...

বিমানবন্দরে গাড়ি থেকে ১৮১২ গ্রাম স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার বাইরের গোলচত্বর থেকে একটি গাড়ি তল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা