জাতীয়

কোন হাসপাতালে ঠাঁই হলো না মুক্তিযোদ্ধার, অবশেষে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রাজধানীর চারটি হাসপাতালে ভর্তি না করে মোহাম্মদ আলমাছ উদ্দিন নামের একজন মুক্তিযোদ্ধাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

২৮ মার্চ দিনভর ছোটাছুটি করার পর অপর একটি হাসপাতালে ভর্তি করা সম্ভব হলেও মৃত্যুর কাছে হার মানতে হয়েছে ৬৮ বছর বয়সী আলমাছকে।

আলমাছ উদ্দিনের বড় ছেলে আরিফ হাসানের অভিযোগ, তার বাবা শনিবার ভোরে রাজধানীর বাসাবোর নিজ বাসায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর একে একে তাকে বারডেম হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, পপুলার হাসপাতালে ও কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে করোনা আক্রান্ত সন্দেহে কোনো হাসপাতালই ভর্তি করতে রাজি হয়নি কেউ।

পরে রাত ১২টায় মুগদা হাসপাতালে ভর্তি করা সম্ভব হলেও ততক্ষণে তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে। এই অবস্থায় ২৯ মার্চ রোববার সকালে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আলমাছ উদ্দিন। মৃত্যুর পর ডেথ সার্টিফিকেটেও ব্রেইন স্ট্রোককে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ জোহর বাসাবো মাঠে নামাজে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় মাদারটেক কবরস্থানে দাফন করা হয় তাকে।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল হাই, সাবেক মহাসচিব এম এ রশীদ, শরীফ উদ্দিন, আনোয়ার হোসেন পাহাড়ি বীরপ্রতীক এবং কমান্ডার শামসুজ্জামান বাবুল।

এক শোকবার্তায় করোনা সন্দেহে চিকিৎসা না দিয়ে বীর মুক্তিযোদ্ধা আলমাছকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ঘটনায় ক্ষোভ জানিয়ে মরহুমের পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান তারা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা