অপরাধ
করোনা শংকট

কারাবন্দীদের মুক্তি দেয়া শুরু

নওগাঁ প্রতিনিধি:

করোনাভাইরাসের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের তিন জেলার কারাগার থেকে লঘু অপরাধে দণ্ডপ্রাপ্ত ১৭ জনকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ।

১ মে শনিবার সরকারি সিদ্ধান্ত মোতাবেক নওগাঁ, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জের কারাগারে ছয় মাস থেকে একবছর পর্যন্ত সাজা ভোগ করেছে এমন বন্দীদের মুক্তি দেয়া হয়।

নওগাঁর জেল সুপার শাহ আলম খান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের কারাগার থেকে লঘু অপরাধে দণ্ডপ্রাপ্ত ও যাদের সাজার মেয়াদ বেশিরভাগ এরইমধ্যে শেষ হয়েছে তাদের মুক্তির বিষয়ে ৩টি ধাপে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ সিদ্ধান্ত অনুযায়ী নওগাঁ কারাগার থেকে প্রথম ধাপে লঘু অপরাধে দণ্ডপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেয়া হয়েছে।

টাঙ্গাইলের জেল সুপার আমান উল্লাহ জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিভাগে ২৯ জনকে মুক্তি দেয়া হবে। তারই অংশ হিসেবে টাঙ্গাইল জেলা কারাগার থেকে চারজনকে মুক্তি দেয়া হয়েছে।

তারা সবাই চুরি ও মাদক মামলার আসামি ছিল। দুপুরে তিনজন মুক্তি পেয়েছে। বাকি একজনের ২০ হাজার টাকা জরিমানা হয়েছিল। সেই জরিমানার টাকা দিয়ে বিকেলে সে চলে গেছে।

নারায়ণগঞ্জের জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, ২০৫ বন্দীর নাম তালিকায় দেয়া হয়েছে। এরমধ্যে মুক্তিনামা দেয়ার জন্য দুইজনের নাম এসেছে, তাদের আজ শনিবার মুক্তি দেয়া হয়েছে।

মুক্তি পাওয়া আসামিদের সাজা মওকুফ হলেও জরিমানা মাফ হয়নি। দুজনের মধ্যে একজন দরিদ্র হওয়ায় জরিমানার টাকা পরিশোধ করে কারা কর্তৃপক্ষ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা