আন্তর্জাতিক

কারখানায় গ্যাস লিক, জরুরি বৈঠকে মোদি!

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার এই সংকটকালে ভারতের অন্ধ্র প্রদেশে বিশাখাপত্তমের কাছে অবস্থিত এলজি পরিমারস ইন্ডিয়া নামের একটি কারখানার প্ল্যান্ট থেকে রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) ভোরে এলজি পরিমারস ইন্ডিয়া কারখানার প্ল্যান্ট থেকে রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ে।

হাসপাতালে কাতারে কাতারে অসুস্থ মানুষের ভীড় বাড়ছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় বিপর্যয় মোকাবেলা দলের কর্মকর্তদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন মোদি।

এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের ওই কারখানার প্লান্ট থেকে এই গ্যাস লিকেজের ঘটনা ঘটে।

এ ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, বিশাখাপত্তনমের ঘটনা উদ্বেগজনক। বিপর্যয় মোকাবেলা দলের সঙ্গে কথা হয়েছে। তারা উদ্ধারকাজে নেমেছে। পুরো বিষয়টির উপর নজর রেখেছে কেন্দ্র।

জানা গেছে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রোড্ডি ভাইজাগের উদ্দেশে রওনা দিয়েছেন এবং সেখানে কিং জর্জ হাসপাতালে অসুস্থদের দেখতে যাবেন। দুর্গতদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে নিহতদের উদ্দেশে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানিয়েছে, অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

অন্ধ্র পুলিশের ডিজি ডিজি সাওয়াং জানান, এখনও পর্যন্ত সরকারি পরিসংখ্যান অনুযায়ী আটজনের মৃত্যু হয়েছে। একটি শিশুও রয়েছে। বিষাক্ত গ্যাসের প্রকোপ থেকে বাঁচতে পালানোর সময় একজন কুয়োয় পড়ে মারা যান। লকডাউনের জেরে ওই কারখানাটি বন্ধ ছিল। কীভাবে গ্যাস লিক হলো তার তদন্ত হচ্ছে। এলজি পলিমার্সের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

টুইট করে তিনি বলেছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি স্থানীয় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে বলেছি যাতে, দুর্গতদের সবরকম সাহায্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়। মৃতদের পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা