সারাদেশ

কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে করোনা কালিন সময়ে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে “কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গোপালগঞ্জসহ দেশ ব্যাপী এই কার্যক্রম হাতে নিয়েছে সংগঠনটি।

এই পর্যন্ত গোপালগঞ্জে ১১টি পরিবার ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অতিদরিদ্র শতাধিক পরিবারের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কেজি চাল, ১ কেজি ডাল,তেল ১কেজি, ২কেজি আলু ১কেজি লবন, ১কেজি পিয়াজ ও ১টি সাবান। সংগঠনের চেয়ারম্যান কৃষিবিদ মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, ১৫০জন সদস্য নিয়ে চলতি বছরের জানুয়ারী মাসে সংগঠনটি যাত্রা শুরু করে।

সদস্যদের অনুদান দিয়ে এই পর্যন্ত দরিদ্র পরিবারের ভরপোশনের জন্য ২১ ব্যক্তিকে রিক্সা, ভ্যানগাড়ী,সেলাই মেশিন,দোকানের মালামাল ক্রয়, ঘর নির্মাণসহ আর্থিক সহায়তা করা হয়েছে। এছাড়া দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করা হয়।

তিনি আরও বলেন, আগামীতে দেশের বিভিন্ন জেলার সুবিধাবঞ্চিত এলাকা বাছাই করে ফ্রি মেডিকেল, মফস্বল থেকে ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া রোগী ও স্বজনদের থাকার জন্য আবাসনের ব্যবস্থা, দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এসব কর্মসূচী গ্রহন করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা