জাতীয়

করোনা সম্পর্কে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসকে অদৃশ্য শক্তি অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস সম্পর্কে দেশবাসীকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ এটি সংক্রামক। কখন সংক্রামিত হবে তা বোঝা খুব কষ্টকর। এটাই হচ্ছে এ ভাইরাস নিয়ে সবচেয়ে বড় চিন্তার বিষয়।

রবিবার (১২ এপ্রিল) সকালে গণভবন থেকে বরিশাল এবং খুলনা বিভাগের সব জেলার জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস এটি সংক্রামক রোগ। কখন সংক্রামিত হবে তা বোঝা খুব কষ্টকর। আর এটাই হচ্ছে করোনা নিয়ে সবচেয়ে বড় চিন্তার বিষয়। অদৃশ্য শক্তির মতো করোনাভাইরাস আমাদের মধ্যে হানা দিয়েছে। তাই এ সম্পর্কে দেশবাসীকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, অদৃশ্য শক্তির মত করোনাভাইরাস আমাদের ভেতরে হানা দিয়েছে। এ ভাইরাস শুধু একটি দেশ নয়, পৃথিবীর প্রতিটি দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছে। এক লাখ তিন হাজারের মতো মানুষ ইতিমধ্যে মারা গেছেন এবং লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। বিভিন্ন উন্নত দেশ এটা মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে। সেসব দেশে হাজার হাজার লোক মারা যাচ্ছে। করোনাভাইরাসের কারণে যারা মারা গেছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

শেখ হাসিনা বলেন, আমরা সারাদেশে এ ভাইরাস মোকাবিলায় বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছি। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু খুব কম থাকলেও এটা মানুষকে ভোগায় বেশি। এ ভাইরাস থেকে বাঁচার জন্য সব কর্মসূচি বন্ধ করে দিয়েছি। সবাই ঘরে থাকুন। বাইরে যাওয়ার প্রয়োজন নেই। জানি মানুষের কষ্ট হবে কিন্তু আমরা করণীয় করে যাচ্ছি। এজন্য আমরা ২৩টি নির্দেশনা তৈরি করেছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু খুব কম হলেও মানুষকে ভোগায় বেশি। ভাইরাসটি থেকে বাঁচার জন্য সব কর্মসূচি বন্ধ করে দিয়েছি। তাই সবাই ঘরে থাকুন। বাইরে যাওয়ার প্রয়োজন নেই।

প্রধানমন্ত্রী বলেন, সর্দি কাশি হলে হাসপাতালে যাওয়ার দরকার নেই। সর্দি কাশি হলে প্রচুর গরম পানি খেতে হবে। সবাইকে ঘরে থাকতে হবে।

শেখ হাসিনা বলেন, হাসপাতালগুলোতে আইসোলেশন খোলা হয়েছে। রোগীর জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড করে দিয়েছি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ বর্ণনার পাশাপাশি ঝুঁকি নিয়ে জনগণকে সচেতন করার কাজে নিয়োজিত থাকায় সংবাদমাধ্যমেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

কেন ভোটার তালিকা থেকে হঠাৎ বাদ অভিনেতা প্রকাশ রাজের নাম?

ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম বেঙ্গালুরুর ভোটার তালিকা থেকে বাদ পড়া...

নায়িকা পূজা চেরীর মায়ের স্বপ্ন

নায়িকা পূজা চেরীর প্রিয় মানুষ ছিলেন তাঁর মা। গত বছর মাকে হারিয়েছেন তিনি। পূজা...

উলিপুরে হামিদুল হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ...

বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিনকে শিয়াল বলে কঙ্গনার কটাক্ষ

শিক্ষার্থী আন্দোলন এবং বলিউড তারকাদের ভূমিকা নিয়ে বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দ...

অন্যদের কথা ভেবে নিজের যত্ন না নেওয়াই ভুল ছিল: জেনা ওর্তেগা

শিশুশিল্পী হিসেবে অভিনয়ের শুরুর দিনগুলোতে কাজের প্রতি অতিরিক্ত দায়িত্ববোধই যে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা