বিনোদন

করোনা সন্দেহে পারমিতাকে ধর্ষণের চেষ্টা

বিনোদন ডেস্ক:

করোনার প্রকোপ থামাতে গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছে সমগ্র ভারতবাসী। এমন অবস্থাতে ধর্ষণের হুমকি পেলেন অভিনেত্রী ও মডেল পারমিতা দে ৷ এক টুইটের মাধ্যমে গৃহবন্দী অবস্থায় তিনি নিজেই এই বিষয়টি জানান। এবং এই টুইটের মাধ্যমে তিনি পুলিশের কাছে সাহায্যেও চেয়েছেন।

২৯ মার্চ টুইটের মাধ্যমে তিনি জানান, ‘খুব ভয়ে আছি। ধর্ষণের হুমকি পাচ্ছি৷ আমার বাড়ির সামনে ৫০ জন পুরুষ আমাকে ধর্ষণ করবে বলে হুমকি দেওয়া হচ্ছে ৷’ প্রথম এই টুইটে পশ্চিমবঙ্গ পুলিশকে ট্যাগও করেন পারমিতা ৷

এদিনই আরো একটি টুইটে বিস্তারিত জানান পারমিতা। তিনি লেখেন, ‘১০ দিন আগেই মুম্বাই থেকে কলকাতা ফিরেছি ৷ বিমানবন্দরে আমার করোনা টেস্টও হয়েছে। আমার মধ্যে কোনোরকম করোনার উপসর্গ নেই ৷ কলকাতায় আমি আমার বৃদ্ধা মায়ের সঙ্গেই থাকি ৷ হঠাৎ পুলিশ এসে আমাকে হ্যারাস করতে শুরু করে৷ সঙ্গে এলাকার কাউন্সিলার ও ৫০ জন ব্যক্তিও ছিলো।'

তিনি অভিযোগ করেন, পুলিশ চলে যেতেই এলাকার কয়েকজন পুরুষ এসে তাকে ধর্ষণের হুমকি দেয়। তাদের দাবি, করোনায় আক্রান্ত পারমিতা। তাকে এলাকা ছাড়তে হবে।

ভীত হয়ে টুইটে মাধ্যমে বারবার সাহায্যে চেয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘খুব ভয়ে আছি ৷ আমার সঙ্গে আমার বৃদ্ধা মাও আছেন৷ দয়া করে সাহায্য করুন ৷’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা