আন্তর্জাতিক

করোনা মোকাবেলায় এবার কারফিউ জর্ডানে

ইন্টারন্যাশনাল ডেস্ক: করোনা সংক্রমণ ঠেকাতে চার দিনের জন্য কারফিউ জারি করা হয়েছে জর্ডানে। এর আগে জনগণকে বাড়িতে অবস্থানের নির্দেশ দেয়ার পর তা অবজ্ঞার কারণে এই কঠোর নির্দেশ দিতে বাধ্য হয় দেশটির সরকার। আজ শনিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে মঙ্গলবার ২৪শে মার্চ পর্যন্ত এই কারফিউ বহাল থাকবে। এর আগে প্রধানমন্ত্রী ওমর রাজ্জাজ দেশে সামরিক আইন জারির ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছিলেন ১৮ই মার্চ। তারপরই জারি হল কারফিউ। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

জর্ডান পুলিশের সাবেক মুখপাত্র কর্নেল বশির আল দা’জা গণমাধ্যমকে বলেছেন, প্রধানমন্ত্রীর কারফিউ দেয়ার সিদ্ধান্তে বিস্মিত হওয়ার কিছু নেই। জনগণ বাড়িতে অবস্থান না করে বিশৃংখলা করায় কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার।

তিনি বলেন, এই কারফিউ প্রযোজ্য হবে ওইসব ব্যক্তির ক্ষেত্রে যারা হেঁটে চলবেন, গাড়িতে চলবেন তাদের ক্ষেত্রে। তবে গুরুত্বপূর্ণ বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানে কোন প্রহরা থাকবে না। তাই আমি আশা করবো, এসব স্থাপনা পাহারা দেয়ার জন্য সদস্যদের মোতায়েন করবে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। তিনি আরো বলেন, যে কেউ কারফিউ লঙ্ঘন করলে তা সহ্য করা উচিত হবে না জর্ডানের সেনাবাহিনীর।

লকডাউন কার্যকর করতে, মেডিকেল সেবা নিশ্চিত করতে এবং জরুরি সহযোগিতা নিশ্চিত করতে শুক্রবার জর্ডানের রাজপথে দেখা গেছে সেনাবাহিনীর গাড়ি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পূর্বভাগে অবস্থিত মুদি দোকান, বেকারিগুলোতে মানুষের ভিড়ে উপচে পড়ছিল। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়েছিলেন। তাদেরকে সামাল দিতে হিমশিম খেয়েছেন দোকানিরা। ফলে সেখানে যে হুড়োহুড়ি হয়েছে তাতে দূরত্ব রক্ষার যে আহ্বান জানানো হয়েছে তা লঙ্ঘিত হয়েছে।

সম্প্রতি জর্ডানে বিদেশ থেকে দেশে ফিরেছেন ৪৮৯২ জন। তাদেরকে বাধ্যতামূলকভাবে আম্মান ও মৃতসাগর বা ডেড সি উপকূল এলাকায় ৩৪টি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৬৯ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা