আন্তর্জাতিক

করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনায় মার্কিন দেশ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত এ মহামারিতে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ১৩ হাজার ৭৬৮। এর মধ্যে এক লাখ ২১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস এসব তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ড ওমিটারস-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩৩ কোটি ৮ লাখ ১১ হাজার ৭১৭। এর মধ্যে এক কোটি ৫২ লাখ ৭১ হাজার ১০৯ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আগে থেকেই ১ জুনের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। টুইটারে দেওয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড। তার মতে, যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে তা প্রথম ধাপের চেয়েও মারাত্মক হবে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) এই পরিচালক বলেন, নতুন করে প্রাদুর্ভাব হলে তার সঙ্গে যুক্ত হবে মৌসুমি ফ্লু। সেক্ষেত্রে এটি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার ওপর অকল্পনীয় চাপ তৈরি করবে।

তিনি বলেন, বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তার চেয়েও আগামী শীতে এই ভাইরাসটির আঘাত বিপজ্জনক হওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে একটি ফ্লু ও একটি করোনাভাইরাসের মহামারির জন্য প্রস্তুত হতে মার্কিন কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার

চট্টগ্রামে সিএমপি’র বিশেষ টিমের অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র...

২ উপদেষ্ঠা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

সরকারের ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধ...

‘দ্যা এম্প্রেয়ার বে’ প্রকল্পে সহ-উদ্যোক্তা হলেন- কাজী ইউছুফ হাসান

মুন্সীগঞ্জের কাজী প্রজেক্ট ডেভেলপমেন্টের চেয়ারম্যান কাজী ইউছুফ হাসান ‘দ...

রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় বেলাল হোস...

তছনছ মধ্যপ্রাচ্য

কয়েক দশক ধরে যে শহরটি নিজেকে পুঁজি আর স্থিতিশীলতার নিরাপদ মরুদ্যান হিসেবে প্র...

পলাশ সার কারখানা বন্ধ

গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেল দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ নরসিংদীর পলাশ...

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জান...

তছনছ মধ্যপ্রাচ্য

কয়েক দশক ধরে যে শহরটি নিজেকে পুঁজি আর স্থিতিশীলতার নিরাপদ মরুদ্যান হিসেবে প্র...

রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় বেলাল হোস...

২ উপদেষ্ঠা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

সরকারের ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা