আন্তর্জাতিক

করোনায় মধ্যপ্রাচ্যের শিশুদের নিয়ে শঙ্কায় ইউনিসেফ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে লকডাউনের কারণে গোটা সব দেশেই চাকরি থেকে ছাঁটাইয়ের খবর এখন অহরহ শোনা যাচ্ছে। জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) আশঙ্কা, অভিভাবকরা চাকরি হারানোয় এর প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যের লাখ লাখ শিশুর ওপর।

লকডাউনের কারণে ঐ অঞ্চলে ব্যবসা বন্ধ হয়ে গেছে, বেতনও পাচ্ছে না অনেকে। স্বাস্থ্যের পাশাপাশি আর্থিক সংকটও তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যে প্রায় ১৭ লাখ লোকের চাকরি নেই। এতে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন শিশুরা, এমন শঙ্কা ইউনিসেফের।

সংস্থাটির মধ্যপ্রাচ্য ও ‍উত্তর আফ্রিকার আঞ্চলিক পরিচালক টেড চাইবান এক বিবৃতিতে জানান, ‘এটা স্পষ্ট যে বৈশ্বিক মহামারি শিশুদের ওপর প্রভাব ফেলছে। এই অঞ্চলের অনেক পরিবার তাদের চাকরি হারিয়ে নিঃস্ব হয়েছে, বিশেষ করে যারা দিনমজুর।’

ইউনিসেফ বলছে, মধ্যপ্রাচ্যের ১১ কোটি শিশু এখন ঘরেই থাকছে। তাদের স্কুল বন্ধ। সিরিয়া, ইয়েমেন, সুদান, ফিলিস্তিন, ইরাক ও লিবিয়ার মতো দেশের প্রায় আড়াই কোটি শিশুর মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না।

চাইবান শিশুদের ঝুঁকি নিয়ে বলেছেন, ‘অপর্যাপ্ত মৌলিক সেবা, বেশ কয়েকটি অঞ্চলে দীর্ঘদিনের দ্বন্দ্ব-সংঘাত, দরিদ্রতা, অপুষ্টি এবং এখন কোভিড-১৯ এসব শিশুদের সবচেয়ে ক্ষতি করছে, তাদের এই কঠিন জীবনকে আরো দুর্বিষহ করে তুলছে।’

কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে তাই এসব দেশকে সহযোগিতায় ৯ কোটি ২০ লাখ ডলারের আবেদন জানিয়েছে ইউনিসেফ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

নোয়াখালীতে অসহায় নারীদেরকে সেলাই মেশিন প্রদান

দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা