বিনোদন

করোনায় কান আয়োজকদের ‘বিকল্প’ চিন্তা!

বিনোদন ডেস্ক:

এবারের কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ১২ থেকে ২৩ মে পর্যন্ত। তবে করোনার প্রভাবে আগের সময়ে আর হচ্ছে না এই উৎসব।

আয়োজকেরা জানিয়েছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে জুন অথবা জুলাইয়ে বসবে কান চলচ্চিত্র উৎসবের ৭৩তম আসর।

তবে এবার এক নতুন বিবৃতিতে কান কর্তৃপক্ষ জানিয়েছে, মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর চেনা আদলে হচ্ছে না কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সে এই সপ্তাহে লকডাউন ব্যবস্থা বাড়ানোর ঘোষণার পরই এমনটা জানায় তারা।

তবে বিকল্প পরিকল্পনা কী হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কান কর্তৃপক্ষ। প্রথম যখন কান চলচ্চিত্র উৎসব স্থগিতের ঘোষণা আসে সেসময় আয়োজনটির সভাপতি পিয়ের লেস্কুর বলেছিলেন, এ বছর এটি হতে পারে বলে তিনি আশাবাদী।

কিন্তু গত ১৩ এপ্রিল ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন বলেন, আগামী ১১ মে পর্যন্ত লকডাউন বাড়তে পারে এবং জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত কোন ধরনের পাবলিক ইভেন্টস হবে না।

এমানুয়েল ম্যাক্রনের এমন মন্তব্যের পরই উৎসবটির আয়োজকরা জানান, আমার স্বীকার করছি যে, কান চলচ্চিত্র উৎসব স্থগিত করার ঘোষণা দেয়ার সময় জানানো হয়েছিলো, জুনের শুরু অথবা জুলাইয়ের শেষে এটি হতে পারে।

কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের মন্তব্যের পর সেই বিকল্পটিরও আর সুযোগ থাকছে না। তাই এ বছর চেনা আদলে কান চলচ্চিত্র উৎসবের আয়োজন করা আয়োজকদের পক্ষে মুশকিলই হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা