আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত ২২ সহস্রাধিক স্বাস্থ্যকর্মী: ডব্লিউএইচও

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসে বিশ্বের ৫২টি দেশ ও অঞ্চলের ২২ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বৈশ্বিক মহামারি পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংস্থাটি এক প্রতিবেদনে জানায়, বুধবার পর্যন্ত তাদের কাছে যে রিপোর্ট এসেছে সেই অনুযায়ী বিশ্বে ২২ হাজার ৭৩ জন স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, আক্রান্তের যে সংখ্যা বলা হচ্ছে সেটি কম বা বেশি হতে পারে। কেননা এখনও ডব্লিউএইচও-তে সরাসরি স্বাস্থ্যকর্মী আক্রান্তের তথ্য জানানোর কোনো পদ্ধতি নেই।

মহামারির প্রাদুর্ভাবে প্রথম সারির স্বাস্থ্যসেবা কর্মীদের রক্ষার জন্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম যেমন মাস্ক, চশমা, গ্লাভস এবং গাউনের সঠিক ব্যবহারের ওপর জোর দিয়েছে ডব্লিউএইচও।

কেননা তাদের প্রাথমিক পর্যবেক্ষণ মূলক পরিসংখ্যানের ফলাফলগুলো দেখাচ্ছে যে স্বাস্থ্যসেবা কর্মীরা কর্মক্ষেত্রে এবং কমিউনিটি উভয় জায়গাতেই সংক্রমিত হচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রেই সংক্রমিত পরিবারের সদস্যদের মাধ্যমে আক্রান্ত হচ্ছেন।

আর এতে করে চিকিৎসা সেবা প্রদানকারীদের সংকট বৃদ্ধি পাবার আশংকা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে যে সকল রাষ্ট্র ইতোমধ্যে লকডাউনে কিছু ছাড় দিচ্ছে, তাদের হুঁশিয়ারি করে সংস্থাটি জানায়, এতে ক্ষয়ক্ষতি আরো বেশি হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা