আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত সাড়ে ৩০ লাখ, যুক্তরাষ্ট্রেই ১০ লাখ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল এ পর্যন্ত মারা গেছে ২ লাখ ১০ হাজার ২৭৩ জন। ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৫৮ জনের।

নতুন করে আক্রান্ত হয়েছে ৫১ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৪৪ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯ লাখ ১৬ হাজারের বেশি।

রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে সবচে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে, ৭৬৭ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৮০ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১২ হাজারেরও বেশি। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় ১০ লাখ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৭ হাজার ২৭২ জন।

যুক্তরাষ্ট্রের নতুন করে মারা গেছে ৩৬০ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৯২ জনে। আক্রান্ত সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে।

স্পেনে গত নতুন করে মারা গেছে ৩৩১ জন। আগের দিন ছিলো ২৮৮ জন। মৃত্যুর সংখ্যা ২৩ হাজার ৫২১ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪২২ জন।

ইতালিতে নতুন করে মারা গেছে ৩৩৩ জন। এ পর্যন্ত মারা গেছে ২৬ হাজার ৯৭৭ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৯ হাজারেরও বেশি।

ফ্রান্সে নতুন করে মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। এ নিয়ে দেশটিতে মারা গেছে সাড়ে ২৩ হাজার ২৯৩ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৪২ জন।

গতকাল বেলজিয়াম নতুন করে মারা গেছে ১১৩ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২০৭ জনে। আক্রান্ত ৪৬ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা