খেলা

করোনার থাবায় এবার প্রাণ গেল গার্দিওলার মায়ের

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাস ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার জন্য দুঃসংবাদ বয়ে নিয়ে আসল। এ রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তার মা ডোলোরস সালা কারিও।

৫ এপ্রিল তার মৃত্যুতে শোক জানিয়েছে ম্যানচেস্টার সিটিসহ বিশ্বের প্রায় সব ক্লাবগুলো।

করোনাভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে প্রতিদিনই মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। রুখে দাঁড়ানোর কোনো রাস্তাই যেন খুজে পাওয়া যাচ্ছে না।

এবার করোনার থাবায় পেপ গার্দিওলার মা ৮২ বছর বয়সী ডোলোরস সালা কারিও মারা গেলেন।

ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আমরা জানতে পেরেছি যে পেপ গার্দিওলার মা ডোলোরস সালা কারিও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি বার্সেলোনার মানারেসাতে চিকিৎসাধীন ছিলেন। ক্লাবের পক্ষ থেকে গার্দিওলা এবং তার পরিবারকে সমবেদনা জানাই।

এ ছাড়াও রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনালের পক্ষ থেকেও পেপ গার্দিওলাকে সমবেদনা জানানো হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা