জাতীয়

করোনার ঝুঁকির মাঝেই ডেঙ্গুর হানা!

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে থমকে গেছে পৃথিবীর অর্থনীতির চাকা। ঘরে বন্দি মানুষ। বাংলাদেশও এর বাইরে নয়। এমন পরিস্থিতিতে দেখা দিতে শুরু করেছে মশাবাহিত আরেক আতঙ্ক, ডেঙ্গু!

গত বছর দেশে রেকর্ড সংখ্যক এক লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলো। এ বছরও শুরু হয়ে গেছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীরা।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ কন্ট্রোল ইমার্জেন্সি ও অপারেশন্স সেন্টারের তথ্য অনুযায়ী, এ বছর ১ জানুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এখনও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৬ জন ডেঙ্গু রোগী। এরমধ্যে ঢাকার ভেতরে পাঁচ জন আর ঢাকার বাইরে একজন।

এ বছরের জানুয়ারিতে ডেঙ্গু রোগী সংখ্যা ছিল ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৪৫ জন, মার্চে ২৭ আর এপ্রিলে এখন পর্যন্ত ১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ঋতু পরিবর্তনের কারণে এখন মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার ডিম থেকে লার্ভা তৈরি হওয়ার মতো পরিবেশ তৈরি হচ্ছে প্রকৃতিতে। তাই করোনা সংকটের মধ্যে এডিসসহ সব ধরনের মশা নিধন কার্যক্রম শুরু করতে হবে এখন থেকেই। তা না হলে দেশে করোনা সংক্রমণের পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেলে দেশে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, 'করোনা প্রতিরোধে রাজধানীসহ বিভিন্ন এলাকার প্রধান সড়কগুলোয় জীবাণুনাশক ছিটানো হচ্ছে। এই জীবাণুনাশক ফুটপাথে বা পথের দু’ পাশে পড়ছে না। অন্যদিকে করোনার কারণে নির্মাণকাজ বন্ধ রেখে শ্রমিকরা চলে গেছেন। সেসব জায়গায় ঝড়-বৃষ্টির পরের অবস্থা কী তা জানতে সিটি কর্পোরেশনগুলোর এখনই ভূমিকা নেওয়া জরুরি। ডেঙ্গু মশা যেহেতু পরিষ্কার পানিতে ডিম ফোটায়। ফলে এসব এলাকা ডেঙ্গু মশা ডিম পাড়া ও বংশবিস্তারের জন্য আদর্শ।'

ডেঙ্গু প্রতিরোধ করতে চাইলে এখনি কার্যকর ব্যবস্থা নেয়া উচিৎ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা