সারাদেশ

করোনার ঝুঁকিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার প্রতিনিধি:

বিশ্ব পরিস্থিতিতে করোনাভাইরাস এখন মহামারি রূপ নিয়েছে। বাংলাদেশও রয়েছে চরম ঝুঁকিতে। এর মধ্যে করোনা প্রতিরোধে চলছে সাধারণ ছুটি।

কক্সবাজারে গত ২০ দিনে প্রায় পাঁচশ' বিদেশি নাগরিক এসেছেন। কিন্তু নিষেধাজ্ঞা সত্বেও এদের অনেকই এখনও রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজারের লোকালয়ে ঘুরে বেড়াচ্ছেন।

সব মিলিয়ে রোহিঙ্গা ক্যাম্প ও উন্নয়ন প্রকল্পের কাজের জন্য বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন প্রায় দেড় হাজারের বেশি বিদেশি নাগরিক।

এদের মধ্যে কেউ সম্প্রতি বিদেশ ফেরত কিনা তার কোনো তথ্য নেই বিমান বন্দর কর্তৃপক্ষের কাছে। যার ফলে ক্যাম্পসহ পুরো কক্সবাজার জেলা করোনা আক্রান্তের মধ্যে চরম ঝুঁকিতে রয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় ব্যবসায়ী মতলিব মিয়া বলছেন, হোম কোয়ারেন্টাইনে না থেকে এসব বিদেশিরা কাজ করছেন রোহিঙ্গা ক্যাম্পে। ঘুরছেন কক্সবাজারের বিভিন্ন এলাকায়। এ অবস্থায় আমরা রয়েছি চরম ঝুঁকিতে।

তবে মানবিক সহায়তাকারী সংস্থা আইএসসিজি'র মুখপাত্র বলছেন, বর্তমান পরিস্থিতিতে বিদেশিদের বাংলাদেশে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।

আইএসসিজে মুখপাত্র সৈকত বিশ্বাস বলছেন, আমরা নিরুৎসাহিত করছি যে, যদি খুব বেশি প্রয়োজন না হয়, তবে আসারই দরকার নেই।

এনজিও ফোরাম কো-চেয়ারম্যান আবু মোর্শেদ চৌধুরী বলেন, ১০ লক্ষাধিক রোহিঙ্গা এখানে আছে, একজনের যদি করোনা সংক্রমণ হয় তাহলে এটা পুরো এলাকায় ছড়িয়ে যাবে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার বলেন, গোপনে যদি কেউ চুরি করে আসে, তাহলে মেশিনে ধরা না পড়লে তো আমরা বুঝবো না। কারো তো কোনো সিলও দেওয়া নেই।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা