আন্তর্জাতিক

করোনাভাইরাস: দুর্বলতার খোঁজ পেলেন বিজ্ঞানীরা!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সার্স মোকাবেলায় সংগ্রহ করা একটি অ্যান্টিবডি থেকে করোনাভাইরাস নামে পরিচিত কোভিড-১৯ এর দুর্বলতার খোঁজ পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা। ২০০০ সাল সার্স মহামারী থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তির শরীর থেকে এটি নেয়া হয়েছিল। এবার সেখান থেকেই করোনাভাইরাসের দুর্বল জায়গাটির সন্ধান পেয়েছেন গবেষকরা।

সম্প্রতি স্ক্রিপস রিসার্চের বিজ্ঞানীরা এমন দাবি করেছেন। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে দেখা গেছে, পরমাণু-মাত্রার রেজোল্যুশনে নতুন করোনাভাইরাসের সঙ্গে মানুষের একটি অ্যান্টিবডির মিথস্ক্রিয়ার প্রথম মানচিত্র হতে যাচ্ছে এটি।

তারা বলছেন, সার্স মোকাবেলায় এই অ্যান্টিবডি উৎপাদন করা হয়েছিল। সার্সের জন্য দায়ী হচ্ছে সার্স-কভ ভাইরাস। আর করোনাভাইরাসের সঙ্গে গভীরভাবে সার্স-কভ-২ ভাইরাসের সম্পর্ক রয়েছে। যেটার কারণে করোনাভাইরাসের বিস্তার ঘটেছে।

গবেষকরা আরও বলছেন, এই অ্যান্টিবডি ভাইরাসটির একটি নির্দিষ্ট অংশের সঙ্গে নিজেকে যুক্ত করেছে। এবার তা করোনাভাইরাসের ক্ষেত্রেও পুনরাবৃত্তি করতে সক্ষম হবে। এ বিষয়টির খোঁজ করতে গিয়ে করোনাভাইরাসের দুর্বল জায়গাটি সন্ধান পাওয়ার দাবি করছেন বিজ্ঞানীরা।

জীববিজ্ঞানী ইয়ান উইলসনের মতে, করোনাভাইরাসের নির্দিষ্ট দুর্বল অঞ্চল খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ। সেখান থেকে ভাইরাসের নতুন টিকা তৈরি করা সম্ভব হবে বলে মনে করছেন তারা।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের দুর্বল জায়গা নিয়ে আরও গবেষণা চালানোর কথা বলেছেন গবেষকেরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা