জাতীয়

করোনাভাইরাসের কারণে স্থগিত মুজিববর্ষের মূল অনুষ্ঠান, সবকিছুতে পুণর্বিন্যাস

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের বিস্তারের কারণে আমূল পরিবর্তন আনা হয়েছে মুজিববর্ষের অনুষ্ঠানে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ প্যারেড গ্রাউন্ডের মূল অনুষ্ঠান স্থগিত বরা হয়েছে। জনসমাগম হবে এমন যে কোন অনুষ্ঠানও নিরুৎসাহিত করার পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে সব ধরণের কর্মসূচিতে। আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিদেশি অতিথিরা।

রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কমিটির অন্যান্যদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। রাতে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উদযাপন কমিটির সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

জানা গেছে, বাংলাদেশে করোনা ভাইরাসে তিন জনের আক্রান্তের বিষয়টি গতকাল প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এটা যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য বড় সমাবেশ এড়িয়ে চলার জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিত্সকদের একটি টিম। এসময় তারা আগামী ১৭ মার্চ মুজিববর্ষের কর্মসূচি স্থগিত করার প্রস্তাব দেন। এই প্রস্তাব পাওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, দেশ ও জনস্বার্থে আগামী ১৭ মার্চ মুজিববর্ষের প্যারেড গ্রাউন্ডের মুল অনুষ্ঠান স্থগিত করতে হবে। সবকিছু বিবেচনা করে মুজিববর্ষের সব আয়োজন পুণর্বিন্যাসের নির্দেশ দেন।

পরে এ বিষয়ে জাতীয় কমিটির সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের বলেন, দেশ ও জনস্বাস্থের সুবিধার বিষয়টি মাথায় রেখে মুজিববর্ষের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। সীমিত পরিসরে আয়োজন করা হবে উদ্বোধন অনুষ্ঠান। তবে জনসমাগম এড়িয়ে বছরব্যাপী উদযাপন করা হবে মুজিববর্ষ। কোনো অনুষ্ঠান স্থগিত রাখা হয়নি। কর্মসূচি যেভাবে সাজানো হয়েছিল সেটা পুনর্বিন্যাস করা হবে।

বিদেশি অতিথিদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামাল আবদুল নাসের বলেন, মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানে বিদেশি অতিথিদের আসার কথা ছিল আপনারা জানেন। সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি বিদেশি অতিথিদেরও যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বিদেশি অতিথিরা আপাতত আসবেন না। পরে তাদের ডাকা হবে। যেহেতু আমরা বর্তমান কর্মসূচি পুনর্বিন্যাস করছি, সেহেতু নতুন কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও জনসমাগম পরিহার করার কথা বলা হয়েছে। প্যারেড স্কয়ারে জনসমাগমের যে অনুষ্ঠানটি সেটাকে পুনর্বিন্যাস করে পরবর্তীতে করা হবে। ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন, টুঙ্গীপাড়ায় জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানের পাশাপাশি দেশব্যাপী বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজন করা হবে। এদিন জেলা ও উপজেলায় বিভিন্ন দপ্তর, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হবে।

আজ সোমবার জাতীয় কমিটির সভা আছে, সেখানে কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানানো হয় সংবাদ সন্মেলনে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা