আন্তর্জাতিক

করোনাভাইরাসের ওষুধ উৎপাদন করতে যাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সফল চিকিৎসায় চীনে ব্যবহৃত একটি ওষুধ উৎপাদন করতে যাচ্ছে ইরান।

২১ মার্চ শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা আলী রাজ্জাজান এ খবর জানিয়ে বলেন, ওষুধটির কাঁচামাল এরইমধ্যে ইরানে এসে পৌঁছেছে। এগুলো কাস্টমস বিভাগ থেকে ছাড়িয়ে আনার পর দু’দিনেরও কম সময়ের মধ্যে ওষুধটির উৎপাদন শুরু করবে তেহরান।

চীনে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ওষুধটির সাফল্য তুলে ধরে রাজ্জাজান বলেন, এটি ভাইরাস বিরোধী একটি স্বতন্ত্র ওষুধ এবং ইরানে করোনার চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য ওষুধের পাশাপাশি ব্যবহার করা হবে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাস নির্মূলের চেষ্টা করছে জানিয়ে রাজ্জাজান বলেন, ইরানের বিশেষজ্ঞরা করোনা মোকাবিলায় এরইমধ্যে যেসব গবেষণা করেছেন তার ফলাফল বিশ্বের বহু দেশ ব্যবহার করছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ২০ হাজার ৬১০ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে সাত হাজার ৬৩৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।

বর্তমানে এ ভাইরাস ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে। সুত্র: পার্স টুডে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা