আন্তর্জাতিক

করোনাতেও রোগী দেখেন শতবর্ষী চিকিৎসক

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ফ্রান্সের সবচেয়ে বয়স্ক চিকিৎসক ডা. ক্রিশ্চিয়ান শেন, বয়স ৯৮ বছর। কিন্তু এই করোনাভাইরাস মহামারির মধ্যেও তিনি রোগী দেখছেন। এমনকী বৃদ্ধাশ্রমে গিয়েও রোগীদের সেবা দিচ্ছেন।

সম্প্রতি বিবিসির সঙ্গে কথা বলেছেন প্যারিসের এই ডাক্তার।

ডা. শেন জানান, 'সবাই খুবই ভীত, আমি অবশ্য খুবই সতর্ক। আমার স্ত্রী আতঙ্কে থাকেন যে আমি এই ভাইরাস বাড়িতে নিয়ে আসতে পারি। তার আশঙ্কা অবশ্য মিথ্যা নয়।'

তিনি জানান, প্যারিসে তার চেম্বার কিছুদিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল। কিন্তু তিনি অনলাইনে চিকিৎসা সেবা চালিয়ে যান এবং এই মহামারির মধ্যেও সপ্তাহে একদিন বৃদ্ধাশ্রমে রোগী দেখতে যাচ্ছেন।

ডা. শেন বৃদ্ধাশ্রমে চিকিৎসা দিতে যাওয়ার বিষয়ে বলেন, 'এই ভাইরাস মহামারির মধ্যে আমি তাদের ফেলে দিতে পারি না। তারা নিজেরা যে নিজেদের দেখভাল করতে সক্ষম নন।'

করোনা মহামারির কারণে বৃদ্ধাশ্রমগুলো এখন বিশেষ ঝুঁকিপূর্ণ। কিন্তু সেই ভয়ে ডা. শেন ঘরে বসে থাকতে চান না। তার কথায়, 'আমরা খুবই ভাগ্যবান। আমাদের বৃদ্ধাশ্রমে এখনো কেউ কোভিড-১৯ এ আক্রান্ত হননি। কেউ আক্রান্ত হলে যে সর্বনাশ হবে।'

অবসর নেয়ার কথা ভাবছেন কি না? এই পশ্নের উত্তরে তিনি বলেন, আমার বয়স প্রায় ৯৯ বছর। আমি অবশ্য আগের মতো অত কাজ করি না। নিজের স্বাস্থ্যের কথাও যে ভাবতে হয়!

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা