ফিচার

করোনাকে হারালো 'অলৌকিক শিশু'

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাজ্যে ছয় মাস বয়সী এক শিশু করোনাভাইরাস থেকে সেরে উঠেছে। সংক্রমিত হয়ে দুই সপ্তাহ আইসোলেশন ইউনিটে থাকার পর ঐ মেয়ে শিশুটি করোনাকে হারিয়ে সুস্থ হয়। করোনাকে পরাজিত করার জন্য তাকে 'মিরাকল বেবি' বা 'অলৌকিক শিশু' বলা হচ্ছে।


দ্য সান পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, শিশুটির নাম এরিন বেটস। গত বছরের ডিসেম্বরে তার ওপেন হার্ট সার্জারি হয়। জন্মের মাত্র দুই মাসের মাথায় শিশুটির এই অস্ত্রোপচার হয়। চলতি এপ্রিল মাসে তার দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

করোনা শনাক্ত হওয়ার পর শিশুটিকে লিভারপুলের অলডার হেই চিলড্রেন'স হসপিটালে নেওয়া হয়। ছোট্ট শিশুটির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার নানা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তার পরিবার। ছবিগুলো ছিল হৃদয়ছোঁয়া।

তবে শিশুটি শেষ পর্যন্ত করোনাকে হারিয়ে দিল। করোনা থেকে সেরে ওঠার পর গত রবিবার (২৬ এপ্রিল) শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

করোনামুক্ত হওয়ার পর হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে এরিনকে যখন বের করা হয়, তখন হাসপাতালের কর্মীরা উৎফুল্ল হয়ে হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানায়। আর আইসোলেশন থেকে তাকে বের করে আনা হলে চিকিৎসা দল শিশুটিকে গার্ড অব অনার দেয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা