শিক্ষা

এসএসসির রেজাল্ট হবে অভিভাবকদের মোবাইলে!

নিজস্ব প্রতিবেদক:

যশোর শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রত্যেক পরীক্ষার্থীর অভিভাবকদের মোবাইল নম্বরে পাঠিয়ে দেয়া হবে ।

এ লক্ষ্যে ৫ এপ্রিল রোববার এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যশোর শিক্ষা বোর্ড।

এতে আগামী ৩০ এপ্রিলের মধ্যে ফলপ্রত্যাশীদের মোবাইল নম্বর জমা দেয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেয়া হয়।

ফলাফল দ্রুততম সময়ে পৌঁছে দিতে ও ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, প্রতিবছরই এপ্রিলের শেষ বা মে মাসের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ বছরও সে লক্ষ্য নিয়ে কাজ চলছে। তবে করোনাভাইরাসের প্রভাবে গণপরিবহন বন্ধ থাকায় পরীক্ষার্থীদের খাতা মূল্যায়ন শেষে শিক্ষকদের কাছ থেকে তা এখনো ফেরত আনা সম্ভব হয়নি। ফলে পেছাতে পারে ফলাফল প্রকাশের সময়।

তিনি বলেন, দেশে স্বাভাবিক অবস্থা ফিরলেই ফল প্রকাশ করা হবে। তবে আজ এসএসসির ফলাফল মোবাইলে দেয়ার যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এর সঙ্গে করোনা প্রভাবের কোনো সম্পর্ক নেই।

তিনি আরো বলেন, আমরা ফলাফল দ্রুত ও ভোগান্তি ছাড়া শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে পৌঁছে দিতে এমন উদ্যোগ নিয়েছি। এর ফলে পূর্বের নিয়মানুযায়ী বিদ্যালয়ে বিদ্যালয়ে ফলাফলও ঘোষণা হবে এবং পরীক্ষার্থীর অভিভাবকের মোবাইলেও ফলাফল চলে যাবে। এতে বোর্ডের কিছুটা আর্থিক খরচ বাড়লেও ফল প্রত্যাশীদের ভোগান্তি কমে যাবে।

প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, বিদ্যালয় প্রধানরা তাদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ফল প্রত্যাশীদের অভিভাবকের মোবাইল নম্বর বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত ফরমে পূরণ করে দেবেন।

আগামী ৩০ এপ্রিলের মধ্যে তারা এ কাজ সম্পন্ন করবেন। এ বছরই এসএসসির ফলাফল বিদ্যালয়ে বিদ্যালয়ে প্রকাশের পাশাপাশি অভিভাবকের মোবাইল নম্বরে পাঠানো হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

আরও ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের

দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ২০২৯ স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা