খেলা

এমন পৃথিবী কখনও দেখিনি : সৌরভ

স্পোর্টস ডেস্ক:

ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে ২১ দিনের লকডাউন চলছে। আর এসময় এমন এক পৃথিবী দেখে ভীষণ ভয় লাগছে ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির।

সম্প্রতি কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারের সঙ্গে এক সাক্ষাৎকারে এমনই মনোভাব ব্যক্ত করেন তিনি।

সৌরভের জবাব, এভাবেই গৃহবন্দি থাকতে হবে। আর তো কিছু করার নেই। কিন্তু একটু ভয়ও লাগছে পৃথিবীতে কোনও সময় দেখিনি যে ফ্লাইট নেই, ট্রেন নেই, কোথাও যাওয়া যাচ্ছে না... প্রচণ্ড ভয়াবহ অবস্থা। আশা করি বেশি দিন চলবে না, সব ঠিক হয়ে যাবে।

ভারত জুড়ে এই লকডাউনের সময় ছুটিতে থাকলেও বিসিসিআইয়ের কাজ টুকটাক করতেই হয় সৌরভের। বাড়িতে কি করেন? এমন প্রশ্নে বিসিসিআই প্রধান বলেন, কিছুই করি না। ফ্যামিলির মানুষদের সঙ্গে প্রচুর গল্প করছি। আর অনলাইনে বসে বিসিসিআই’র কাজ করছি। অনেক ই-মেইল করতে হয়, অনেক কন্ট্যাক্ট করতে হয়। এছাড়া ব্যায়াম আর ডায়েট মেনে চলে শরীরটা ফিট রাখার কাজ করে যাচ্ছেন বলেও জানান সৌরভ।

তার মতে, যেহেতু করোনার কোনো চিকিৎসা নেই, শরীরের যত্ন নিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখা জরুরি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা