বাণিজ্য

এবার মেট্রোরেলে বরাদ্দ কমছে ৩ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনার কারণে থেমে রয়েছে মেট্রোরেলের প্রকল্পের কাজ। কেবল সীমিত আকারে কাজ চলছে এর ডিপো ও গাজীপুরের কারখানায়। সব মিলিয়ে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মেট্রোরেল প্রকল্পে কাজের অগ্রগতি ৪৫ শতাংশ।

বাদবাকি কাজ এগিয়ে নিতে আসন্ন ২০২০-২১ অর্থবছরে এ প্রকল্পে ৪ হাজার ৩৭০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে যা ছিল ৭ হাজার ২১২ কোটি টাকা। অর্থাৎ আগামী অর্থবছরে মেট্রোরেল প্রকল্পে বরাদ্দ কমছে ২ হাজার ৮৪২ কোটি টাকা।

করোনার ফলে উদ্ভূত অর্থনৈতিক বাস্তবতায় আসন্ন অর্থবছরে সরকারের মেগা প্রকল্পগুলো কাঙ্ক্ষিত বরাদ্দ পাচ্ছে না। অগ্রাধিকারের শীর্ষে থাকা সাতটি উন্নয়ন প্রকল্পের ৫টিতেই আগামী অর্থবছরে বরাদ্দ কমছে বলে পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এসব ব্যাপারে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান জানিয়েছেন, বাস্তবতা আর বাস্তবায়ন সক্ষমতা বিবেচনা করেই এসব বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। সম্পদের প্রাপ্যতা ও করোনা পরবর্তী বাস্তবতার নিরিখেই এ পদক্ষেপ।

সূত্র জানায়, কাজ এগিয়ে চললেও নতুন বছরে বরাদ্দ কমছে পদ্মাসেতু প্রকল্পেও। ২০২০-২০২১ অর্থবছরে এ সেতুর জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে ৫ হাজার কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরে যা ছিল ৫ হাজার ৩৭০ কোটি টাকা। অর্থাৎ, বরাদ্দ কমছে ৩৭০ কোটি টাকা।

এছাড়া পদ্মা রেলসেতুর জন্য ২০১৯-২০২০ অর্থবছরে বরাদ্দ ছিল ৩ হাজার ৯৯০ কোটি টাকা, আসছে অর্থবছরে এ প্রকল্পে ৩০৫ কোটি টাকা কমিয়ে বরাদ্দ দেওয়া হচ্ছে ৩ হাজার ৬৮৫ কোটি টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র আরও জানায়, ২০১৯-২০ অর্থবছরে সরকারে চলমান সাত মেগা প্রকল্পের জন্য মোট ৩৬ হাজার ২২০ কোটি ২২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। ২০২০-২১ অর্থবছরে তা কমিয়ে ৩৪ হাজার ২৬৬ কোটি টাকা করা হচ্ছে।

তবে প্রায় সব প্রকল্পেই বরাদ্দ কমলেও ৭১১ কোটি টাকা বরাদ্দ বাড়ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে। ২০২০-২১ অর্থবছরে এ প্রকল্পে বরাদ্দ দেওয়া হচ্ছে ১৫ হাজার ৬৯১ কোটি টাকা। চলতি অর্থবছরে এ বরাদ্দের পরিমাণ ১৪ হাজার ৯৮০ কোটি টাকা।

এছাড়া দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের নিকটবর্তী ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পে ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে এ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় ১ হাজার ১০৫ কোটি টাকা।

অন্যদিকে নতুন অর্থবছরে পায়রা গভীর সমুদ্র বন্দর প্রকল্পে সর্বনিম্ন ৩৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারের বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব নুরুল আমিন বলেন, আগামী অর্থবছরের শুরুতেই যেন প্রকল্প বাস্তবায়ন শুরু করা যায়, সে জন্য বাস্তবায়নকারী সংস্থাগুলোর সঙ্গে আমরা বৈঠক করবো। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে কীভাবে আগের প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা যায়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের দূত সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

বাবা বিজয় ও স্টেথামকে হলিউড সিনেমায় চান ছেলে সঞ্জয়

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে নিয়ে ব...

ঢাকায় বিস্ফোরক আতঙ্কে কড়া নিরাপত্তা

রাজধানী ঢাকা ও আশুলিয়ায় কয়েক দিনের ব্যবধানে একাধিক সন্দেহজনক বস্তু এবং বিস্ফো...

কিশোরগঞ্জে কারখানায় অবৈধ গ্যাস সংযোগের চেষ্টার অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কাজীরচর গ্রামে আড়িয়াল খাঁ নদীর তলদেশ দিয়ে যাওয়া ত...

পেরুতে বিমান বিধ্বস্তে সব যাত্রী নিহত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা...

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর চূড়ান্তভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা