খেলা

এবার করোনা আক্রান্ত চেলসির হাডসন, কোয়ারেন্টিনে অজি  রিচার্ডসন

স্পোর্টস ডেস্ক:

বিশ্ব ফুটবলে আসছে একের পর এক দুঃসংবাদ। জুভেন্টাস ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি ও আর্সেনাল কোচ মাইকেল আর্তেতার পর এবার করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে চেলসি ফরোয়ার্ড ক্যালাম হাডসন-ওডোইয়ের। আর কোয়রেন্টিনে আছেন অজি পেসার কেন রিচার্ডসন।

১২ মার্চ বৃহস্পতিবার রাতে হাডসন-ওডোইয়ের করোনা ভাইরাসের মেডিক্যাল রিপোর্টে ফলাফল পজিটিভ আসে।

গত সোমবার প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় কোয়ারেন্টিনে রাখা হয় ১৯ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ডকে।

এক বিবৃতিতে চেলসি জানায়, সন্ধ্যায় ক্যালাম ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ফুটবলার হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হন। শারীরিক অসুস্থ্যতার কারণে করোনা পরীক্ষা করা হয়েছিল হাডসনের। সেখানে পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে তিনিও করোনায় আক্রান্ত।

হাডসনের খবর নিশ্চিত হওয়ার আগেই ইপিএলের আরেক দল আর্সেনালের কোচ মাইকেল আর্টেটার শরীরেও করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। ইংল্যান্ডের ফুটবলে করোনার কারণে সর্বপ্রথম আর্সেনাল ও চেলসির মধ্যকার ম্যাচই স্থগিত করা হয়েছিল। এবার এ দুই দলের দুজনই আক্রান্ত হলেন করোনায়।

১৯ বছর বয়সী হাডসনের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর চেলসির অনুশীলন মাঠ আংশিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ক্লাবের সকল খেলোয়াড় ও সদস্যদের স্বেচ্ছা আইসোলেশনে পাঠানো হয়েছে।

এর আগে আরও দুই পেশাদার ফুটবলার করোনায় আক্রান্ত হন। তারা হলেন জার্মানির দ্বিতীয় বিভাগের দল হ্যানোভার-৯৬'র টিমো হুবার্স এবং ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি।

এদিকে ক্রিকেটেও করোনা হানা দিয়েছে। করোনায় আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে আছেন অস্ট্রেলিয়ান পেসার কেন রিচার্ডসন। বৃহস্পতিবার তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি।

জানা গেছে, গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা সফর করে অস্ট্রেলিয়া। সেখানে কুইন্টন ডি কক বাহিনীদের কাছে হোয়াইওয়াশ হয় অজিরা। সেখান থেকে দেশে ফিরে অসুস্থতা অনুভব করেন ২৯ বয়সী অজি এই পেসার। পরে করোনা সন্দেহে তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

অস্ট্রেলিয়া দলের চিকিৎসক জানায়, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

হাম উপসর্গে মৃত্যু আরও ৪

শেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের...

গুগল ভিডস দিয়ে তৈরি হবে এআই ভিডিও

এআই ভিডিও তৈরির চাহিদাকে পুঁজি করে টেক জায়ান্ট গুগল তাদের এআই ভিডিও অ্যাসিস্...

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ঘিরে মহিষ ভোজের আয়োজন

মাদারীপুরের শিবচরে বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে ভোজ...

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

বিশ্বকাপের মঞ্চে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফাইনালের অপেক্ষায় লিওন...

শিবচরে এমপি জেরিন খানকে গণসংবর্ধনা 

মাদারীপুর ১, ২ ও ফরিদপুর ১ (দায়িত্বপ্রাপ্ত) মহিলা আসনের সংসদ সদস্য এবং কেন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা