বাণিজ্য

এখনো বেতন হয়নি ২৮শ’ পোশাক কারখানায়

নিজস্ব প্রতিবেদক : সরকার নির্ধারিত সময়ে ঈদের আগে এখনও এপ্রিলের বেতন পাননি সব গার্মেন্টস শ্রমিক। ১০ মে দুপুর পর্যন্ত ২ হাজার ৮১৮টি অর্থাৎ ৩৫ শতাংশ কারখানায় বেতন পরিশোধ হয়নি। বোনাস পরিশোধ হয়েছে ৫ হাজার ২২৭টি কারখানায়। অর্থাৎ ৩৩ শতাংশ কারখানায় বোনাস পরিশোধ হয়নি। মোট ৭ হাজার ৮৯২টি পোশাক কারখানার এই চিত্র উঠে এসেছে শিল্প পুলিশের জরিপে।

তবে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর দাবি, তাদের সংগঠনের সদস্যভুক্ত ৯০ শতাংশ কারখানার বেতন পরিশোধ হয়েছে। ৮ শতাংশ কারখানায় এখনও ঈদের বোনাস দেওয়া হয়নি।

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ বলছে, যেসব কারখানা শ্রমিদের বেতন-বোনাস দেয়নি মঙ্গলবারের (১১ মে) মধ্যে তারা পরিশোধ করে দেবে।

এর আগে গত ২৯ এপ্রিল ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় মালিক-শ্রমিকরা মিলে সিদ্ধান্ত নেন, ১০ মের মধ্যে সব শ্রমিকের এপ্রিল মাসের বেতন এবং ঈদের বোনাস দিতে হবে। আরও সিদ্ধান্ত হয়, সরকারি ছুটির নির্দেশনা মোতাবেক অঞ্চলভিত্তিক বাই-রোটেশন ছুটির ব্যবস্থা করবে বিজিএমইএ ও বিকেএমইএ।

এরপর রোববার (৯ মে) রাজধানীর শ্রম ভবনে আয়োজিত আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বলেন, ১০ মের মধ্যে সব গার্মেন্ট শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে।

এ বিষয়ে বিজিএমইএর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, আমরা মাসের শুরু থেকেই বেতন বোনাস দিচ্ছি। গতকাল পর্যন্ত (১০ মে) বিজিএমইএর সদস্যভুক্ত ৯০ শতাংশ কারখানা শ্রমিকদের বেতন ও বোনাস দিয়েছে। বাকি কারখানার বেতন-বোনাস পরিশোধে আমরা কাজ করছি।

একই কথা বলেন বিকেএমইএর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, ৯০-৯২ ভাগ গার্মেন্টসে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হয়েছে। বাকিরা যাতে দ্রুত শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করে সেজন্য মনিটরিং করা হচ্ছে। আজকের (মঙ্গলবার) মধ্যে সবার বেতন বোনাস দেওয়া হবে বলে প্রত্যাশা করছি। আমরা শ্রমিকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে চাই।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর সামুদাফৎ গ্রামে অগ্নিকাণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সামুদাফৎ গ্রামে ৫ নং ওয়ার্ড এ ভয়াবহ অগ্নিকাণ্...

মুন্সীগঞ্জ টেন্ডার জমা নিয়ে বিএনপি'র দু'পক্ষের সংঘর্ষ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপি নেতাকর্মীদের দুই পক্ষের...

চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার

চট্টগ্রামে সিএমপি’র বিশেষ টিমের অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র...

২ উপদেষ্ঠা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

সরকারের ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধ...

‘দ্যা এম্প্রেয়ার বে’ প্রকল্পে সহ-উদ্যোক্তা হলেন- কাজী ইউছুফ হাসান

মুন্সীগঞ্জের কাজী প্রজেক্ট ডেভেলপমেন্টের চেয়ারম্যান কাজী ইউছুফ হাসান ‘দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা