ফিচার

এক বছর বয়সী রাঁধুনীর ১৩ লাখ ফলোয়ার!

আন্তর্জাতিক ডেস্ক:

কোবের নামের মাত্র এক বছর বয়সী বাচ্চা পারে রাঁধতে, শুধু রাধঁতেই নয় তার আবার রয়েছে লাখ লাখ ফ্যান ফলোয়ারও। এমনই একটি অবাক করা খবর প্রকাশ করেছে সিএনএন।

ইনস্টাগ্রামে তার ‘কোবে ইটস’ অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা ১৩ লাখেরও বেশি।

সোশ্যাল সাইটটিতে এই শিশুর পরিচয়ে বলা হয়, কোবে রান্না করতে, খেতে ও রান্নাঘরে নিত্য নতুন আবিষ্কার পছন্দ করে। একটি ভিডিওতে দেখা যায়, ম্যাক ও চিজ সহযোগে তার প্রিয় টার্কিশ ডিশ তৈরিতে সাহায্য করছে। মাঝে মাঝে খেয়েও নিচ্ছে খানিকটা। আর ধারা বর্ণনাও থেমে নেই।

কোবের মা অ্যাশলে ওয়ান সিএনএনকে জানান, কোবে বাসায় যে কাজগুলো করে তার একটি রান্না। বড়দের মতো কাজটিতে সে বেশ মজা পায়। রান্নাঘরে ছেলের সেই উচ্ছ্বাস বন্ধু ও পরিবারের অন্য সদস্যদের দেখাতে ভিডিও ধারণ শুরু করেন।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইনস্টাগ্রামে ‘কোবে ইটস’ অ্যাকাউন্টটি খোলা হয়। ১৫ এপ্রিল নাগাদ ফলোয়ার ছিল ২০০। এরপর এক লাখ, দুই লাখ করে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। যা অ্যাশলে কল্পনাও করেননি।

তিনি জানান, এই সময়ে সারা বিশ্বের অনেক মানুষের মুখে ছেলে হাসি ফোটাচ্ছে এ কথা শোনে খুবই আনন্দিত কোবের বাবা কাইলি।

কোবের কুকিং শোতে তার পরিবারের জন্য অসাধারণ কিছু মুহূর্ত ধরা পড়েছে। একটি ভিডিওতে প্রথমবার তাকে ‘দাদা’ বলতে শোনা যায়।

কোবে ক্যামেরা ভালোবাসে, বিভিন্ন খাদ্য উপকরণ চেখে দেখতে পছন্দ করে। চিজের সঙ্গে যে কোনো কিছু সে পছন্দ করে বলে জানান অ্যাশলে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

রাতের মধ্যেই ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি

দেশের আবহাওয়ায় আবারও অস্থিরতার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাট...

হাম আতঙ্কে দেশ, একদিনে ৭ শিশুর মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা