জাতীয়

উত্তরায় অযথা ঘোরায় দু'জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

উত্তরায় মাস্ক না পরে অযথা ঘুরে বেড়ানোয় ( ডিএনসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) জুলকার নায়নের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ২ জনকে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ( ডিএনসিসি) বিভিন্ন স্থানে সরকারের নির্দেশনা মতে জনগণকে ঘরে অবস্থান ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য টহল ও মাইকিং করেন। জরুরি প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে বেড় হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সেই হুঁশিয়ারিও দেওয়া হয়।

এদিকে, করোনা ভাইরাস মোকাবেলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভিন্ন ওয়ার্ডে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে জরুরি খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে। গত ৩১শে মার্চ থেকে ডিএনসিসির সকল ওয়ার্ডে মোট ২৮ হাজার ৫০০ দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

ডিএনসিসির পক্ষ থেকে মিরপুরের টোলারবাগে কোয়ারেন্টাইন্ড ১ হাজার পরিবারকে গত ২৯ মার্চ খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল ও ১টি করে সাবান বিতরণ করা হয়েছে।

ডিএনসিসির বিভিন্ন স্থানে তরল জীবাণুনাশক ছিটানো অব্যাহত রয়েছে। শুক্রবার ৯টি পানির গাড়ির মাধ্যমে নিকুঞ্জ, দক্ষিণখান, মিরপুর-২, টোলারবাগ, গাবতলী, টেকনিক্যাল, মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড, তাজমহল রোড, কৃষি মার্কেট, টাউনহল, বাড্ডা, বনানী, শেখেরটেক, রিং রোড, আদাবর, মহাখালী সাত তলা আদর্শনগর বস্তি, তিতুমির কলেজ, আগারগাও, ফার্মগেট এলাকায় মোট ১ লক্ষ ৫০ হাজার লিটার তরল জীবাণুনাশক ছিটানো হয়।

উল্লেখ্য, গত ২২ মার্চ থেকে এ পর্যন্ত ১০টি ওয়াটার বাউজারের (পানির গাড়ি) সাহায্যে মোট ১৫৮ বার ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক তরল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত, ফুটওভারব্রিজ, কোয়ারেন্টাইন্ড এলাকা, গুরুত্বপূর্ণ হাসপাতাল ও উন্মুক্ত স্থানে ছিটানো হয়। মোট ১৫ লক্ষ ৮০ হাজার লিটার তরল জীবাণুনাশক প্রায় ২ কোটি ৩৭ লক্ষ বর্গফুট এলাকায় ছিটানো হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা