বিনোদন

উচ্ছ্বসিত সামান্থা

বিনোদন ডেস্ক : এক নারী অটোচালককে গাড়ি উপহার দিয়েছেন সুন্দরী অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। আর এই প্রশংসনীয় কাজে আরও একবার ভক্তদের মন জয় করে নিলেন তিনি। নারী অটোচালক কবিতাকে উপহার দিতে পেরে অভিনেত্রী নিজেও বেশ উচ্ছ্বসিত ।

২০১২ সালে সামান্থা একটি প্রতিষ্ঠান চালু করেছেন। দরিদ্র নারী ও পিছিয়ে পড়া শিশুদের স্বাস্থ্যসেবা দেয় প্রতিষ্ঠানটি। এবারে তার আরেকটি কাজ ভক্তদের হৃদয় আরও একবার উষ্ণ করে তুলল।

তেলেগু এক অনলাইন পোর্টাল তাদের খবরে জানান, কবিতা অটো চালান মিয়াপুর থেকে বাচুপল্লি পর্যন্ত। তাঁর রোজগারে চলে সংসার, যেখানে রয়েছে সাতটি বোন। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বেশ সমস্যায় পড়েন কবিতা। সংসার চালাতে ভীষণ কষ্ট হচ্ছিল তার। কবিতার এই সংগ্রামের খবর যখন সামান্থার কাছে পৌঁছায়, তখন তাকে একটি গাড়ি উপহার দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন তিনি, যাতে কবিতা ক্যাব সার্ভিসে যুক্ত হতে পারেন আর রোজগারটাও একটু বেড়ে যায়। অবশেষে প্রতিজ্ঞা রাখলেন সামান্থা। ১২ লাখ ৫০ হাজার রুপি দিয়ে একটি গাড়ি কিনে তিনি উপহার দিয়েছেন কবিতাকে।

তামিল ছবি ‘নাইনটি সিক্স’-এর রিমেক ‘জানু’-তে গত বছর দেখা গেছে সামান্থাকে। সামনে আসছে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে ‘শকুন্তলম’ ছবিটি। প্রচারের অপেক্ষায় ওয়েব শো ‘দ্য ফ্যামিলি ম্যান টু’।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা