জাতীয়

ঈদে ঘরে থাকার আহ্বান র‌্যাব ডিজির

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষকে বিনোদন কেন্দ্রে ঘুরতে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে এবছর আমরা ভিন্ন মাত্রায় ঈদ করতে যাচ্ছি। নিজেরা প্রয়োজন ছাড়া যেন ঘরেই থাকি। আবারও জমজমাট ঈদ করব।’

শুক্রবার (২২ মে) বেলা ১১টায় পবিত্র ঈদুল ফিতরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনলাইন বিফ্রিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার খোলা মাঠে কিংবা ঈদগাহে ঈদের জামাত আয়োজন না করতে অনুরোধে জানিয়েছে। বিকল্প হিসেবে মসজিদে একাধিকবার জামাত অনুষ্ঠিত হবে। তবে সেটা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। এরই মধ্যে এ ব্যাপারে মসজিদগুলোতে নির্দেশনা পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সেখানে র‌্যাব কী ধরণের নিরাপত্তা দেবে জানতে চাইলে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘অন্যান্য সময় ঈদের জামাত স্বল্প সময়ের জন্য হয়। কিন্তু এবার দীর্ঘসময় মানে একাধিকবার জামাত হবে। তাই আমাদের বেশি সময় দায়িত্ব পালন করতে হবে। তাছাড়া কীভাবে মানুষ মসজিদে যাবে, কীভাবে সামাজিক দূরত্বে থাকবে, লাইনে কীভাবে দাঁড়াবে- সবই ঠিক রাখতে কাজ করবে র‌্যাব সদস্যরা। এক কথায় সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাতে নামাজ আদায়ে আমাদের (র‌্যাব) কর্মী বাহিনীরা কাজ করবে।’

ঈদের দিন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার আহ্বান জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ঈদের দিন সাধারণ মানুষ আত্মীয় স্বজনদের সঙ্গে মিলিত হতে চায়। নিজের জীবন রক্ষায় এবারের ঈদ ঘরের মধ্যেই থাকুন। আমরা আইন প্রয়োগ এবং দায়িত্ব পালন করছি। আমরা বাইরে আছি, আপনাদের নিরাপত্তায়। আপনারা ঘরে থাকুন।’

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলায় কোন হুমকি আছে কিনা জানতে চাইলে র‌্যাব প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আশ্বস্ত করতে চাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কারণ, র‌্যাব করোনা পরিস্থিতিতে তাদের অপারেশনাল কার্যক্রম অব্যাহৃত রেখেছে। গোয়েন্দারা মাঠে কাজ করছে। কাজেই এই ধরণের কোন হামলা বা হুমকি নেই।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

টঙ্গীবাড়িতে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠ উদ্বোধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন ক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা