জাতীয়

ঈদে আন্তঃজেলা পরিবহনও বন্ধ থাকবে 

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে এবারের ঈদুল ফিতরের ছুটির সময়ও আন্তঃজেলা যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, ঈদুল ফিতরের সরকারি ছুটির সময়ে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। ওই সময় কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

দেশে করোনা পরিস্থিতিতে এরিমধ্যে সাধারণ ছুটি মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, সাধারণ ছুটির এ সময় এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।

জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা