পরিবেশ

ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক:

আগামী দুইদিনের যেকোনো একদিন ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ঈদ রবিবার (২৪ মে) নাকি সোমবার (২৫ মে) হবে তা নিশ্চিত নয়। তবে যেদিনই হোক না কেন, এই দুইদিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৩ মে) সকালে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর সূত্রে বলা হয়, ‘কাল (রবিবার) ও পরশু-দুইদিনই (ঈদের দিন) আকাশ মেঘলা থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

পবিত্র ঈদুল ফিতর রোববার না সোমবার উদযাপিত হবে তা জানা যাবে আজ শনিবার (২৩ মে) সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

একমাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

শনিবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরের দিন রবিবার (২৪ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর দেশের কোথাও চাঁদ দেখা না গেলে রবিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে সোমবার (২৫ মে)।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা