জাতীয়

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

নিজস্ব প্রতিবেদক

বছরের বেশির ভাগ সময় যানজট আর ব্যস্ততায় হাঁসফাঁস করা রাজধানী ঢাকা এখন অনেকটাই সুনসান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হতেই চিরচেনা নগরী বদলে গেছে। ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। গ্রামের বাড়িতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে বিপুলসংখ্যক মানুষ এরইমধ্যে ঢাকা ছেড়েছেন। ফলে ব্যস্ত নগরী ঢাকার চিরচেনা যানজট ও কর্মচাঞ্চল্যে এখন অনেকটাই ভাটা পড়েছে।

২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে গত ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে অফিস খোলা রাখা হয়েছিল। ছুটি শেষে আগামী ১ জুন সোমবার থেকে অফিস-আদালত ও ব্যাংকের কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হবে।

ছুটির দ্বিতীয় দিন মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে রাজধানীর মিরপুর, বনানী ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকা এখন অনেকটাই নিরিবিলি। সাধারণ সময়ে যেসব সড়কে যানবাহনের দীর্ঘ সারি ও তীব্র যানজট দেখা যায়, সেসব সড়কের অধিকাংশই ছিল প্রায় ফাঁকা। কোথাও কোথাও বেশ কিছু যানবাহনের চলাচল থাকলেও রয়েছে স্বস্তি।

সড়কে গণপরিবহনের সংখ্যাও কমেছে উল্লেখযোগ্যভাবে। বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলোকে দীর্ঘ সময় স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রীর অপেক্ষা করতে দেখা গেছে। অনেক বাসে আসন ফাঁকা রেখেই চলাচল করতে হয়েছে। বাসের চালক ও হেলপাররা বলছেন, ঈদের ছুটিকে কেন্দ্র করে বেশির ভাগ মানুষ রাজধানী ছেড়ে যাওয়ায় যাত্রীর সংখ্যা অনেক কমে গেছে। সড়কে ব্যক্তিগত গাড়ির উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেছে। বিশেষ করে প্রাইভেটকার ও মোটরসাইকেলের চলাচল ছিল চোখে পড়ার মতো।

মিরপুর-উত্তরা রুটে চলাচলকারী প্রজাপতি পরিবহনের একটি বাসের হেলপার সুমন বলেন, অন্যসময় সকালে বাসে দাঁড়ানোরও জায়গা থাকে না। কিন্তু এখন যাত্রী অনেক কম। দীর্ঘ সময় স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকেও বাস ভর্তি হচ্ছে না।

একই পরিবহনের আরেক হেলপার রাসেল বলেন, ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই যাত্রী কমে গেছে। মানুষ গ্রামের বাড়িতে চলে যাওয়ায় এখন আগের মতো চাপ নেই।

মগবাজার মোড়ে সাধারণ পথচারী রোমেল মিয়া বলেন, আমরা যারা ঢাকার বাসিন্দা তারা চাইলেও ঢাকা ছাড়তে পারছি না। আর এমন ঢাকা খুব কম দেখা যায়। বরাবরই ঈদে এমনটি হয়। চিরচেনা যানজটের নগরীতে শান্ত পরিবশে কিছুটা বেমানান।

এদিকে রাজধানীর বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদেরও বেশ স্বস্তিতে কাজ করতে দেখা গেছে। সড়কে গাড়ির চাপ কম থাকায় অধিকাংশ সিগন্যালেই তারা স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করেছেন। অনেক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে অতিরিক্ত চাপেরও মুখোমুখি হতে হয়নি তাদের।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পবিত্র হজ আজ

সৌদি আরবের স্থানীয় সময় আজ মঙ্গলবার, ৯ জিলহজ। আজ পব...

মৃদু ভূমিকম্পে কাঁপল ঢাকা

রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

বছরের বেশির ভাগ সময় যানজট আর ব্যস্ততায় হাঁসফাঁস কর...

ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস 

দেশের ছয় বিভাগে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হওয়ার পূর...

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা